Advertisement
Us Bangla Airlines
ফের ইনজুরিতে ছিটকে গেলেন হাসারাঙ্গা

ফের ইনজুরিতে ছিটকে গেলেন হাসারাঙ্গা

খেলা ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৪

মাঠে ফেরার আগেই আবারও চোটের ধাক্কা ওয়ানিন্দু হাসারাঙ্গার। ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না এই অলরাউন্ডারের। পিঠের নিচের অংশে ব্যথা অনুভব করায় এবার দেশে ফিরতে হচ্ছে তাকে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে অনুশীলনেই অস্বস্তি অনুভব করেন হাসারাঙ্গা। পরিস্থিতি বিবেচনায় তাকে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। পরে চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে যান তিনি।

এখন ইংল্যান্ডে দলের সঙ্গে না থেকে শ্রীলঙ্কায় ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন হাসারাঙ্গা। তিন ম্যাচের সিরিজের বাকি অংশে তাই এই লেগ স্পিনিং অলরাউন্ডারের সার্ভিস পাচ্ছে না শ্রীলঙ্কা।

হাসারাঙ্গার ক্যারিয়ারে অবশ্য চোটের কারণে মাঠের বাইরে থাকার ঘটনা নতুন নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। সেই চোটের কারণে বিশ্বকাপের আসরেই খেলা হয়নি তার।

এরপর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ধরনের চোট ভুগিয়েছে তাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। ফলে টুর্নামেন্টের বাকি অংশে আর মাঠে নামতে পারেননি তিনি।

এমআই