Advertisement
Us Bangla Airlines
ম্যাচের তৃতীয় দিনের পরিকল্পনা জানালেন লিটন

ম্যাচের তৃতীয় দিনের পরিকল্পনা জানালেন লিটন

খেলা ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ১২:০৯

স্কোরবোর্ডে পুঁজি কম, তাই ম্যাচে ফিরতে হলে তৃতীয় দিনের শুরুতেই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে টিকে থাকতে দ্রুত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রান আটকে রাখার পরিকল্পনা টাইগারদের। দলের এই কৌশলের কথাই জানিয়েছেন লিটন দাস।

দুই দিন শেষে বাংলাদেশের অবস্থান যে খুব একটা স্বস্তিদায়ক নয়, তা স্বীকার করেছেন এই ব্যাটার। তার মতে, স্কোরবোর্ডে প্রত্যাশিত রান নেই। তবে দিনের শুরুতে দুই থেকে তিনটি উইকেট নিতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারে। অন্যথায় লম্বা সময় ধরে লড়াই করতে হবে বাংলাদেশকে।

লিটন বলেন, ‘এখন যে অবস্থা, আমাদের মনে হয় ভালো রান নেই বোর্ডে। ১২০ রানের মতো বেশি। তবে কাল যদি সকাল সকাল ২-৩টি উইকেট নিতে পারি, তবে ভিন্ন দৃশ্য হবে। না পারলে, কষ্ট করতে হবে। খেলা যেন লম্বা হয়। রান যেন না লিক করি। এটাই টার্গেট থাকবে আমাদের।’

শুধু উইকেট নেওয়াই নয়, বোলিংয়ে নিয়ন্ত্রণ ধরে রাখার ওপরও জোর দিয়েছেন লিটন। তিনি বলেন, ‘এই উইকেটে ব্যাক অব দ্য লেন্থে বেশি বল করে তেমন সুবিধা পাওয়া যায়নি। বরং হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের গতির সমন্বয় কাজে লাগাতে হবে।’

পেসারদের বোলিং নিয়েও ব্যাখ্যা দিয়েছেন লিটন দাস। তিনি আরও বলেন, ‘হাসানের বাকিদের তুলনায় বলে গতি কম। তবে রানআপ মসৃণ হওয়ায় বোলিংয়ে নিয়ন্ত্রণ বেশি। অন্যদিকে তাসকিন ও ইবাদত গতিনির্ভর বোলার। তাই তাদের আক্রমণাত্মক লাইন ও লেন্থে কার্যকর হতে হবে।’