Advertisement
Us Bangla Airlines
চমক রেখেই টেস্ট দল ঘোষণা করল বিসিবি

চমক রেখেই টেস্ট দল ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৬

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। স্কোয়াডে চমক হিসেবে ফিরেছেন ট্রিপল সেঞ্চুরি করা তাওহীদ হৃদয়।

টেস্ট দলে অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ। দলে আছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে ব্যাটিং বিভাগে আছেন তানজিদ, সাদমান, সৌম্য, লিটন ও হৃদয়। উইকেটকিপারব্যাটার হিসেবে আছেন জাকের আলীও।

স্পিন বিভাগে মিরাজের সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম। পেস আক্রমণে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম। বিশ্রাম পেয়েছেন তাসকিন আহমেদ। ওয়ার্কলোডের জন্য জায়গা পাননি নাহিদ রানা।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের অংশ হিসেবে এবার কেবল একটি ম্যাচই খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে ৯ অক্টোবর সেই টেস্ট শুরু হবে।

বাংলাদেশ টেস্ট দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, শাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।

রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান, ইকবাল হোসাইন ইমন।

এমআই