Advertisement
Us Bangla Airlines
সিরিজ হেরে দুঃসংবাদ পেল বাংলাদেশ

সিরিজ হেরে দুঃসংবাদ পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ১৮:২৩

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্রথমবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের জায়গায় স্থায়ী হতে পারল না নাজমুল হোসেন শান্তর দল। চ্যাম্পিয়নশিপের পরের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে দুই ধাপ পিছিয়েছে টাইগাররা।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের অবস্থান আট নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৭৩। অন্যদিকে দুই ধাপ এগিয়ে বাংলাদেশের জায়গাটা দখল করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের বর্তমান অবস্থান ছয় নম্বরে। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট ৭৮। অবশ্য সিরিজ শুরুর আগে আট নম্বরে ছিলেন তারা।

এছাড়া পয়েন্ট টেবিলে আর কোনো পরিবর্তন হয়নি। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১২৪। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তিনে আছে নিউজিল্যান্ড ও চারে ভারত। আর পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শেষ চার দলের অবস্থান কাছাকাছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ উভয় টেস্ট জিতলে আবার ৬ নম্বরে উঠবে। তবে দুটো ম্যাচ হারলেও আট নম্বরে থাকবে টাইগাররা। পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে যারা জিতবে, তাদের উন্নতি হবে। পরাজিত দল থাকবে তলানিতে।