ঢাকা-বরিশালে ডি থ্রি টুর্নামেন্ট, দেখে নিন সূচি
খেলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ১৩:৪৩
দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টি। ছয় দলের এই টুর্নামেন্টের সংশোধিত সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর মাঠে গড়াবে প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন।
ডিসেম্বরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। নির্ধারিত দিনে খেলা সম্ভব না হলে ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পাশাপাশি ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও হবে লিগ পর্বের ম্যাচ।
সংশোধিত সূচি অনুযায়ী, ২৫ ডিসেম্বর শেষ হবে লিগ পর্বের খেলা। এরপর ২৭ ডিসেম্বর শুরু হবে প্লে-অফের লড়াই। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে একই দিনে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২৯ ডিসেম্বর। সবশেষে ৩১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
প্রতিযোগিতায় অংশ নেবে অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। ইতোমধ্যে দলগুলো আইকন ক্রিকেটার ভিড়িয়েছে। নিলাম থেকে সাজবে পূর্ণাঙ্গ দল। শিরোপার লড়াইয়ে কে এগিয়ে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে ডিসেম্বরের শেষ পর্যন্ত।
একনজরে ডি থ্রি ট্রফির পূর্ণাঙ্গ সূচি
লিগ পর্ব
|
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
|---|---|---|---|
|
১৫ ডিসেম্বর |
অ্যাকমি বনাম ফরচুন |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
১৬ ডিসেম্বর |
ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট |
সকাল ১১:০০ |
মিরপুর |
|
১৬ ডিসেম্বর |
অ্যাকমি বনাম সিটিজেনস ব্যাংক |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
১৭ ডিসেম্বর |
ওয়ালটন বনাম ব্লু স্টার |
সকাল ১১:০০ |
মিরপুর |
|
১৭ ডিসেম্বর |
ফরচুন বনাম সিটিজেনস ব্যাংক |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
১৯ ডিসেম্বর |
সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
২০ ডিসেম্বর |
অ্যাকমি বনাম ওয়ালটন |
দুপুর ২:৪৫ |
মিরপুর |
|
২১ ডিসেম্বর |
ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট |
সকাল ১১:০০ |
মিরপুর |
|
২১ ডিসেম্বর |
সিটিজেনস ব্যাংক বনাম ব্লু স্টার |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
২২ ডিসেম্বর |
অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট |
সকাল ১১:০০ |
মিরপুর |
|
২২ ডিসেম্বর |
ফরচুন বনাম ওয়ালটন |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
২৪ ডিসেম্বর |
সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট |
সকাল ১১:০০ |
মিরপুর |
|
২৪ ডিসেম্বর |
অ্যাকমি বনাম ব্লু স্টার |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
২৫ ডিসেম্বর |
সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন |
সকাল ১১:০০ |
মিরপুর |
|
২৫ ডিসেম্বর |
ফরচুন বনাম ব্লু স্টার |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
প্লে-অফ পর্ব
|
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
|---|---|---|---|
|
২৭ ডিসেম্বর |
এলিমিনেটর: পয়েন্ট তালিকার তৃতীয় বনাম চতুর্থ দল |
সকাল ১১:০০ |
বরিশাল |
|
২৭ ডিসেম্বর |
প্রথম কোয়ালিফায়ার: পয়েন্ট তালিকার প্রথম বনাম দ্বিতীয় দল |
বিকেল ৩:৩০ |
বরিশাল |
|
২৯ ডিসেম্বর |
দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
৩১ ডিসেম্বর |
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল |
দুপুর ২:৪৫ |
বরিশাল |
|
১ জানুয়ারি ২০২৭ |
ফাইনালের রিজার্ভ ডে |
প্রযোজ্য ক্ষেত্রে |
বরিশাল |
এমআই