Advertisement
Us Bangla Airlines
৪ পেসার নিয়ে আগে খেলেছিল বাংলাদেশ?

৪ পেসার নিয়ে আগে খেলেছিল বাংলাদেশ?

খেলা ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ১৮:২২

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাদশ সাজাতে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই চার পেসার নিয়ে মাঠে নেমেছে দল। মুশফিক ও হাসানের চোটের পাশাপাশি একাদশ থেকে বাদ পড়েছেন সহ-অধিনায়ক মিরাজও। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন জাকের, খালেদ ও শরীফুল ইসলাম।

স্কোয়াডে থাকলেও দক্ষিণ আফ্রিকায় কোনো টেস্টে সুযোগ পাননি তাইজুল ইসলাম। দ্বিতীয় টেস্টে বাদ পড়লেন মিরাজও। বাংলাদেশ টেস্ট ইতিহাসে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া একাদশ সাজানোর ঘটনা হয়তো এবারই প্রথম। তবে চার পেসার নিয়ে মাঠে নামার নজির দেখা গিয়েছিল সবশেষ সাত বছর আগে।

২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে চার পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সেই একাদশে ছিলেন আবু জায়েদ, ইবাদত হোসেন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। দীর্ঘ বিরতির পর আবারও বাউন্সি কন্ডিশনে চার পেসারের কৌশলে ফিরল টাইগাররা।

সেঞ্চুরিয়নের উইকেট ও আবহাওয়ার কথা বিবেচনায় রেখেই এমন একাদশ সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টিভেজা কন্ডিশনে পেসারদের বাড়তি সুবিধার সম্ভাবনা থাকায় স্পিনারবিহীন আক্রমণ নিয়ে প্রোটিয়াদের মোকাবিলা করতে নামছে দল। যদিও টসে হেরে শুরুতে ব্যাটিং করতে হচ্ছে বাংলাদেশকে।