Advertisement
Us Bangla Airlines
ওয়ানডে দল থেকে বাদ পড়ছেন ৪ ক্রিকেটার

ওয়ানডে দল থেকে বাদ পড়ছেন ৪ ক্রিকেটার

খেলা ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ১৫:১০

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেই ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজ সামনে রেখে দল গোছানোর কাজ করছেন নির্বাচকরা। আগের ত্রিদেশীয় সিরিজের দল থেকে এবার বড় পরিবর্তনের আভাস মিলেছে। বাদ পড়তে যাচ্ছেন চার ক্রিকেটার। তাদের জায়গায় ফিরতে পারেন কয়েকজন পরিচিত মুখ।

বিশ্বস্ত সূত্রের খবর, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় জায়গা হারাতে পারেন সোহান, মোসাদ্দেক ও সৌম্য সরকার। বোলিং অ্যাকশনে সমস্যার কারণে দলে থাকছেন না আলিস আল ইসলাম। আগের দল থেকে মোট চারটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

নতুন করে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন জাকের আলি অনিক ও ইয়াসির রাব্বি। ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরতে পারেন অধিনায়ক লিটন দাস। কন্ডিশন বিবেচনায় নির্বাচকদের ভাবনায় রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। অন্যদিকে, হাসান মাহমুদ না থাকায় পেস আক্রমণে থাকবেন খালেদ বা ইবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে আগামী ১ ডিসেম্বর। পরের দুই ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর। এরপর ১০, ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।