Advertisement
Us Bangla Airlines
কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন

কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান মারা গেছেন

খেলা ডেস্ক

২২ মার্চ ২০২৫, ২১:১০

বক্সার জগতের কিংবদন্তিদের একজন জর্জ ফোরম্যান। একই জগতের মোহাম্মদ আলীর খ্যাতিও কম নয়। মোহাম্মদ আলীর কাছে পরাজয়ের পর ফোরম্যানকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি হেভিওয়েট টাইটেল হারানোর শোকও হয়তো মানতে পারেননি এই কিংবদন্তি। এবার সবাই শোক সাগরে ভাসিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করলেন জর্জ ফোরম্যান।

ইনস্টাগ্রামে তার পরিবারের পক্ষ থেকে লেখা হয়, ‘আমাদের হৃদয় আজ বিক্ষিপ্ত। গভীর শোকের সঙ্গে, আমরা আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান সিনিয়রের প্রয়াণের খবর জানাচ্ছি। তিনি ২০২৫ সালের ২১ মার্চ, তার প্রিয়জনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে পৃথিবী ছেড়েছেন। তিনি ছিলেন একজন নিবেদিত যাজক, এক দয়ালু স্বামী, একজন প্রিয় বাবা, এবং এক গর্বিত দাদা ও প্রপিতামহ। তার জীবন ছিল অটুট বিশ্বাস, বিনয় এবং উদ্দেশ্যে পূর্ণ।’

১৯৭৩ সালে ফোরম্যান প্রথম হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হন। হারিয়েছিলেন অপ্রতিরোধ্য জো ফ্রেজিয়ারকে। পরের বছরই হোচট খান। হেরে যান কিংবদন্তি আলীর কাছে। ওই লড়াইয়ের পর নির্বাসনে থাকেন ফোরম্যান। বিখ্যাত ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ লড়াইয়ের ২০ বছর পর আবার রিংয়ে ফেরেন। মাঝের সময়ে তিনি ধর্মযাজক হিসেবে কাজ করছিলেন।

১৯৯৪ সালে প্রত্যাবর্তনে সেবার হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হন মাইকেল মুরেরকে হারিয়ে। সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও দখলে নেন। ফোরম্যানের ক্যারিয়ারের ৭৬-৫। তার মধ্যে ছিল ৬৮টি নকআউট। ‘বিগ জর্জ’ নামে পরিচিত পেয়ে ছিলেন। অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন এবং একাধিক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ বেল্ট তার ঝুলিতে যুক্ত করেছেন।

কিংবদন্তি ফোরম্যানের শেষ লড়াই ছিল ১৯৯৭ সালের নভেম্বরে। সেই লড়াইয়ে হেরে যান শ্যানন ব্রিগসের কাছে। এবার থামছেন জীবন যুদ্ধে। 

এমআই