Advertisement
Us Bangla Airlines
চমক রেখে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

চমক রেখে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল ঘোষণা

খেলা ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৬

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ ওভার ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কেসি কার্টি। টাইগারদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে বেশ ধারাবাহিক ছিলেন এ ক্রিকেটার। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন জনসন চার্লস।

টি-টোয়েন্টি সিরিজে ওয়ানডে অধিনায়ক শাই হোপ, অলরাউন্ডার শারেফান রাদারফোর্ডকে পাচ্ছে না কোচ ড্যারেন সামি। মূলত বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন তারা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে দেশের হয়ে এই সিরিজে থাকছেন না তারা। একই কারণে সিরিজে শেষ ম্যাচ খেলবেন না আকিল হোসেন।

প্রথম দুই ম্যাচের পর আকিলের বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন জেডেন সিলস। আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড

রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

এমআই