বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ায় শক্তিশালী দল ঘোষণা
খেলা ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১৬:৩৩
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক স্বাগতিকরা। দুই ম্যাচের সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া, যেখানে অ্যাশেজ তারকাদের নিয়ে স্কোয়াডের ভিত্তি গড়া হয়েছে।
পিঠের ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অধিনায়ক প্যাট কামিন্স ও হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ওঠা নাথান লায়ন টেস্ট স্কোয়াডে ফিরছেন। এর পাশাপাশি গোড়ালির ইনজুরি কাটিয়ে জশ হ্যাজলউডের প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে।
দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার বিখ্যাত ‘বিগ ফোর’ (কামিন্স, স্টার্ক, হ্যাজলউড ও লায়ন) বোলিং ইউনিটকে একসাথে মাঠে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। অভিজ্ঞ তারকাদের প্রত্যাবর্তনে ভাগ্য পুড়েছে মাইকেল নেসারের। ভালো পারফর্ম করা সত্ত্বেও ১৩ সদস্যের এই মূল স্কোয়াডে তার জায়গা হয়নি তার।
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তাতে প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলা হবে বাংলাদেশের।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।