Advertisement
Us Bangla Airlines
৯ বছরের বড় অভিনেত্রীর সঙ্গে প্রেমে মজেছেন জয়সোয়াল!

৯ বছরের বড় অভিনেত্রীর সঙ্গে প্রেমে মজেছেন জয়সোয়াল!

খেলা ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ১৫:২৩

ভারতীয় ক্রিকেটার ও বলিউড তারকাদের প্রেম কিংবা বিয়ের খবর নতুন নয়। টাইগার পটৌডি ও শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা, লোকেশ রাহুল ও আথিয়া শেঠি এমন অনেক জুটিই আলোচনায় এসেছে। এবার সেই তালিকায় যোগ হতে পারে যশস্বী জয়সোয়ালের নামও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে।

ভারতের ২৪ বছর বয়সী এই ওপেনারের সঙ্গে বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। ৩৩ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে জয়সোয়ালের নাম জড়িয়েছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। যদিও অনুমাননির্ভর এমন গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি ক্যাফে থেকে প্রথমে বের হয়ে আসেন মৃণাল ঠাকুর। কয়েক মুহূর্ত পর একই ক্যাফে থেকে বের হন জয়সোয়াল। এরপর তিনি নিজের গাড়িতে উঠে চলে যান। ভিডিওটি প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তারা একসঙ্গে ক্যাফেতে গিয়েছিলেন কি না। এ বিষয়ে জয়সোয়াল বা মৃণাল কেউই কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের গুঞ্জনের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এর আগে ইংল্যান্ডের ম্যাডি হ্যামিল্টন নামের এক নারীর সঙ্গে জয়সোয়ালের সম্পর্কের গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে সে সময়ও বিষয়টি নিয়ে মুখ খোলেননি ভারতীয় এই ক্রিকেটার। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও মাঠেও সময়টা ভালো কাটছে জয়সোয়ালের। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে আলোচনায় আসেন তিনি।

এ পর্যন্ত ভারতের হয়ে ২৯টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জয়সোয়াল। টেস্টে ৫৪ ইনিংসে ৪৮.৭৫ গড়ে করেছেন ২৫৩৫ রান। ওয়ানডেতে ৬ ইনিংসে তাঁর রান ২৮৫। আর টি-টোয়েন্টিতে ২২ ইনিংসে ৩৬.১৫ গড় ও ১৬৪.৩১ স্ট্রাইক রেটে করেছেন ৭২৩ রান।

এমআই