Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলন শেষে যা বললেন তাইজুল

অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলন শেষে যা বললেন তাইজুল

খেলা ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ১৮:১৫

অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলন শেষে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অনুশীলনের পরিবেশ ও সুযোগ সুবিধারও প্রশংসা করেছেন তিনি। গত শুক্রবার রাতে প্রথম বহরে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশের একাংশ। সেখানে পৌঁছে সোমবার ডারউইনে প্রথম দলীয় অনুশীলন করেছে তারা।

খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন কোচিং স্টাফের সদস্যরা। বিসিবির প্রকাশিত ভিডিওতে সফর নিয়েও কথা বলেন তাইজুল। তিনি বলেন, ‘সফরটা ভালো ছিল। কারণ আসার সময় আমরা ট্র্যানজিট পেয়েছিলাম। ট্র্যানজিটে বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে।’

অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে তাইজুল বলেন, ‘এখানে যে সুযোগ-সুবিধা পাচ্ছি, তাতে প্রস্তুতি ভালোই হচ্ছে। প্রথম দিনের অনুশীলন খুব ভালো হয়েছে। উইকেট, ফিল্ডিং, রানিং—সবকিছুই ভালোভাবে করতে পেরেছি। এখানে সুযোগ-সুবিধাও অনেক ভালো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট, সাউথ ম্যাককেতে।