Advertisement
Us Bangla Airlines
২৪৬ ম্যাচ পর রশিদের ‘অধরা’ ফাইফার

২৪৬ ম্যাচ পর রশিদের ‘অধরা’ ফাইফার

খেলা ডেস্ক

০৩ আগস্ট ২০২৬, ২১:০৯

দীর্ঘ অপেক্ষার অবসান হলো রশিদ খানের। ২৪৬ ম্যাচ পর আবারও টি-টোয়েন্টিতে ৫ উইকেটের দেখা পেলেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। দ্য হান্ড্রেডে এমআই লন্ডনের হয়ে দুর্দ্যন্ত বোলিংয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে ভেঙে দেন তিনি।

রোববার ওভালে ২০ বলে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন রাশিদ। ১০০ বলের টুর্নামেন্ট হলেও আনুষ্ঠানিক রেকর্ডে দ্য হান্ড্রেডকে টি-টোয়েন্টি হিসেবেই ধরা হয়। এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে রাশিদের পঞ্চম ৫ উইকেট।

সবশেষ ২০২২ সালের জানুয়ারিতে বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সেটিই এখনো তার ক্যারিয়ারসেরা বোলিং। ওই ম্যাচের পর কেটে গেছে ২৪৬ টি-টোয়েন্টি। এই সময়ে ৩১১ উইকেট নিলেও ৫ উইকেটের দেখা পাননি রাশিদ। চার উইকেট নিয়েছেন ১২ বার। অবশেষে কাটল সেই দীর্ঘ অপেক্ষা।

ম্যানচেস্টারের বিপক্ষে শুরুতেই টিম সাইফার্টকে বোল্ড করেন রাশিদ। এরপর ফেরান জস বাটলার, হাইনরিখ ক্লাসেন ও টম মুরসকে। শেষ উইকেটটি আসে লিয়াম ডসনকে বোল্ড করে। 

এর আগে উইল জ্যাকসের ৩১ বলে ৬২ রানে ভর করে ১০০ বলে ১৮৩ রান তোলে এমআই লন্ডন। জবাবে এইডেন মার্করাম ২৬ বলে ৫০ রান করলেও রাশিদের ঘূর্ণিতে আর দ্যঁড়াতে পারেনি ম্যানচেস্টার সুপার জায়ান্টস। দ্য হান্ড্রেডের ইতিহাসে ৫ উইকেট নেওয়া তৃতীয় স্পিনার এখন রাশিদ। এর আগে এই কীর্তি গড়েছিলেন ইমরান তাহির ও ক্যালভিন হ্যারিসন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক উইকেটের রেকর্ডও রাশিদের দখলে। ৫৪৭ ম্যাচে তার উইকেটসংখ্যা এখন ৭৩৬। এই সংস্করণে ৭০০ উইকেটের মাইলফলক ছোঁয়া একমাত্র বোলারও তিনি।

এমআই