Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-মালেশিয়া সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-মালেশিয়া সিরিজের সূচি প্রকাশ

খেলা ডেস্ক

০৪ আগস্ট ২০২৬, ১২:৫৮

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। সফরে জাতীয় দলের বিপক্ষে নয়, বরং বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে মালয়েশিয়া।

৫ আগস্ট (বুধবার) ঢাকায় পৌঁছাবে মালয়েশিয়া দল। এরপর ৬ ও ৭ আগস্ট মিরপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে (এনসিএজি) অনুশীলন করবে সফরকারীরা।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১০ আগস্ট, সেটিও শুরু হবে দুপুর ২টায়।

টি-টোয়েন্টি পর্ব শেষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে মালয়েশিয়া। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। প্রথম ওয়ানডে ১২ আগস্ট, দ্বিতীয়টি ১৪ আগস্ট এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ আগস্ট। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

একনজেরে ম্যাচ সূচি

তারিখ ম্যাচ দল সময়
৮ আগস্ট প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া দুপুর ২:০০টা
১০ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ এইচপি বনাম মালয়েশিয়া দুপুর ২:০০টা
১২ আগস্ট প্রথম ওয়ানডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া সকাল ৯:৩০টা
১৪ আগস্ট দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া সকাল ৯:৩০টা
১৬ আগস্ট তৃতীয় ওয়ানডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ বনাম মালয়েশিয়া সকাল ৯:৩০টা

এমআই