মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা
খেলা ডেস্ক
০৮ আগস্ট ২০২৬, ১৮:২০
মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে জাতীয় দল কিংবা এইচপি নয়, এবার মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
দুই ম্যাচের জন্য ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কালাম সিদ্দিকী আলীন। উইকেটকিপার হিসেবে রয়েছেন আদিল বিন সিদ্দিক। আগামী ১২ ও ১৪ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। শেষ ম্যাচও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দিক (উইকেটকিপার), রিফাত বেগ, ইকবাল হোসেন, কালাম সিদ্দিকী আলীন (অধিনায়ক), রিজান হোসেন, মো. আবদুল্লাহ, মাহফুজুর রাব্বি, শেখ পাভেজ জীবন, মারুফ মৃধা, আবদুর রহিম, রাহিন আহমেদ, শারিয়ার শাকিব, দেবাশিস সরকার দেবা, স্বাধীন ইসলাম ও আহরার আমিন।
স্ট্যান্ডবাই: মঈনুল ইসলাম তন্ময়, ফরিদ হাসান ফয়সাল, খালিদ হাসান, নুহায়েল সানদীদ ও রাফিউজ্জামান রাফি।
এমআই