অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে সুখবর পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬, ১৫:৪২
আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে। আর সেই জয়ের সঙ্গে বাংলাদেশের জন্যও এসেছে বড় সুখবর। আফগানিস্তানের জয় নিশ্চিত করেছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়া শীর্ষ দলগুলোর তালিকায় বাংলাদেশ থাকছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নামার আগে এটা শান্তদের জন্য বড় সুখবরই বটে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। তাতে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের সরাসরি টিকিটও নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের এই জয়েই কাট-অফ তারিখের মধ্যে শীর্ষ র্যাঙ্কিংয়ের আটটি স্থানের হিসাবও কার্যত চূড়ান্ত হয়ে গেছে।
আগামী ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখের পর র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটের মধ্যে থাকায় নবম র্যাঙ্কিংয়ের দলও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। সেই গুরুত্বপূর্ণ নবম স্থানটিই এখন বাংলাদেশের দখলে।
ফলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। তালিকায় থাকবে জিম্বাবুয়েও। অন্যদিকে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ থাকলেও সমীকরণ আর তাদের পক্ষে নেই।
কাট-অফ তারিখের আগে ভারতের বিপক্ষে আরও দুটি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা। সেই দুই ম্যাচ জিতলেও র্যাঙ্কিংয়ে নবম স্থানে ওঠার সুযোগ নেই তাদের। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে আবারও কোয়ালিফায়ারের কঠিন পথ পাড়ি দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।
এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয়দের। ২০২৩ বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পায়নি তারা। কোয়ালিফায়ারের সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিদায় নিতে হয়েছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। সেই প্রথমবার বিশ্বকাপের মূল আসরে ওয়েস্ট ইন্ডিজকে দর্শক হয়ে থাকতে হয়েছিল।
এমআই