Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ায় এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাংলাদেশের

অস্ট্রেলিয়ায় এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাংলাদেশের

খেলা ডেস্ক

১৭ আগস্ট ২০২৬, ১৫:১২

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। পুরো টুর্নামেন্টই হবে ডারউইনে। এখানে বাংলাদেশের সুখস্মৃতি আছে। গতকালই এখানে অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছে জাতীয় দল। এবার টপ এন্ড টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হওয়ার পালা।

অনুশীলনের ফাঁকে এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর বলেন, ‘প্রত্যেকবারই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছিলাম। একবার রানার্সআপ হয়েছিলাম, আরেকবার হয়তো প্রথম রাউন্ডেই বাদ পড়েছিলাম। এবার আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। তবে আমরা ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব।’

শুধু নিজেদের পারফরম্যান্স নয়, দলের সঙ্গে থাকা অভিজ্ঞদের কাছ থেকেও শিখতে চান ইরফানরা। এইচপি দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাবেক দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। দুজনের অভিজ্ঞতা তরুণদের জন্য বড় সম্পদ হতে পারে বলে মনে করেন অধিনায়ক।

ইরফানের ভাষায়, ‘আপনারা যদি দেখেন, দুজনেই কিন্তু এখনো ক্রিকেট পুরোপুরি ছাড়েননি, প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন। সুতরাং আমি মনে করি, তাঁদের মাঠের অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে ভাগাভাগি করলে খুব ভালো একটা বিষয় হবে।’

আগের আসরগুলোর অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চায় বাংলাদেশ এইচপি দল। রানার্স-আপ হওয়ার স্বাদ কিংবা প্রথম রাউন্ড থেকে বিদায়ের হতাশা পেছনে ফেলে এবার ডারউইনে শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামতে চায় তারা। দলের নতুন অধিনায়ক নিজের নেতৃত্বের সময়টা রাঙিয়ে রাখতে চান এবার।

এমআই