Advertisement
Us Bangla Airlines
ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা?

খেলা ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ১৭:৫৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। সিরিজ শেষে আপাতত বিশ্রামে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে এই বিরতি খুব বেশি দীর্ঘ নয়। অক্টোবরের শুরুতেই আবার ব্যস্ত হয়ে উঠবে টাইগারদের সূচি। সেই ব্যস্ততার শুরুটা হতে পারে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে একটি টেস্টের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

তবে ওয়ানডে সিরিজটির চেহারা বদলে যেতে পারে। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে যোগ দিতে পারে জিম্বাবুয়ে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, জিম্বাবুয়ে খেলতে রাজি হলে দুই দলের ওয়ানডে সিরিজটি রূপ নেবে ত্রিদেশীয় সিরিজে।

সেক্ষেত্রে শুধু প্রতিপক্ষই বাড়বে না, ম্যাচের সংখ্যাও বাড়বে বাংলাদেশের। অক্টোবরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের লড়াই দেখার সুযোগ তৈরি হবে। এখন অপেক্ষা জিম্বাবুয়ের সম্মতির। জিম্বাবুয়ে সবুজ সংকেত দিলেই চূড়ান্ত হবে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা।

এর আগে সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেটি না হলে ওই সময়টায় ক্রিকেটারদের নিয়ে স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির। ফলে অক্টোবরের ব্যস্ততার আগে প্রস্তুতিরও সুযোগ পাচ্ছেন শান্ত-লিটনরা।

এমআই