Advertisement
Us Bangla Airlines
নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সূচি ঘোষণা

নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ, সূচি ঘোষণা

খেলা ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৮

আগামী বছরের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কাঠমান্ডুতেই হবে সিরিজের তিনটি ম্যাচ। ২৬ মার্চ প্রথম টি-টোয়েন্টি, ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচ এবং ৩০ মার্চ মাঠে গড়াবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নেপালে প্রাণ হারানোদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজন করা হবে সিরিজটি।

এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী। ক্রিকেটের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তাও তুলে ধরতে চায় বিসিবি। ফলে প্রস্তাবিত সিরিজটি চূড়ান্ত হয়েছে।

নেপালের সঙ্গে সিরিজ খেলা নিয়ে যা বললো বিসিবি

শুধু এই সিরিজ নয়, নেপালের ক্রিকেটের উন্নয়নেও সহযোগিতার কথা জানিয়েছে বিসিবি। দুই দেশের পুরুষ ও নারী দলের সফর, উচ্চ পারফরম্যান্স কর্মসূচি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের নেপাল সফরের সূচি

২৬ মার্চ ২০২৭: প্রথম টি-টোয়েন্টি
২৮ মার্চ ২০২৭: দ্বিতীয় টি-টোয়েন্টি
৩০ মার্চ ২০২৭: তৃতীয় টি-টোয়েন্টি

এমআই