এনসিএলে ৮ বিভাগের দল ঘোষণা, কোন দলে খেলবেন কারা
খেলা ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর শুরু হচ্ছে আগামী ৩ অক্টোবর। চার দিনের এই প্রতিযোগিতায় এবারও অংশ নেবে দেশের আট বিভাগীয় দল। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে দলগুলোর স্কোয়াড ও অধিনায়কদের নাম। জাতীয় দলের আশপাশে থাকা একাধিক ক্রিকেটারের উপস্থিতিতে বেশ পরিচিত মুখেই সাজানো হয়েছে এবারের এনসিএলের দলগুলো।
খুলনা বিভাগের নেতৃত্বে থাকবেন মোহাম্মদ মিঠুন। তাঁর দলে রয়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন ধ্রুব। এ ছাড়া আজিজুল হাকিম তামিম, ইমরানুজ্জামান ও নাহিদুল ইসলামদের মতো ক্রিকেটাররাও আছেন খুলনার স্কোয়াডে।
ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন। তাঁর সঙ্গে দলে আছেন জাতীয় দলের হয়ে খেলা নাঈম শেখ ও জিসান আলম। উইকেটরক্ষক হিসেবে অঙ্কনের সঙ্গে থাকবেন আশিকুর রহমান শিবলী।
চট্টগ্রাম বিভাগে আছেন শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয় ও শামীম হোসেন পাটোয়ারীর মতো পরিচিত ব্যাটার। উইকেটের পেছনে থাকবেন ইরফান শুক্কুর ও সাব্বির হোসেন সিকদার। শুরুতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ইয়াসির আলী রাব্বির। তবে জাতীয় দলের সঙ্গে থাকায় শুরুর কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।
সিলেটের নেতৃত্বে জাকির হাসান। তাঁর দলে রয়েছেন অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ ও নাবিল সামাদ।
রংপুরকে নেতৃত্ব দেবেন আকবর আলী। ব্যাটিং বিভাগে তাঁর সঙ্গে রয়েছেন অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ ও নবিন ইসলাম। ময়মনসিংহের অধিনায়ক রকিবুল হাসান। এই দলে বড় নাম মোসাদ্দেক হোসেন সৈকত ও মুনিম শাহরিয়ার।
রাজশাহীর নেতৃত্বে প্রীতম কুমার। অভিজ্ঞতার জায়গা থেকে দলটিতে আছেন সাব্বির রহমান রুম্মান ও সানজামুল ইসলাম। অন্যদিকে বরিশালের অধিনায়কত্ব করবেন ইফতেখার হোসেন ইফতি।
আট দলের পূর্ণ স্কোয়াড
বরিশাল বিভাগ
অধিনায়ক: ইফতেখার হোসেন ইফতি
স্কোয়াড: ইফতেখার হোসেন ইফতি, জাওয়াদ আবরার, মো. রাফসান আল মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন, অভি আহমেদ নোবেল, হাফিজুর রহমান, আব্দুল্লাহ শিফাত, মো. শামসুল ইসলাম অনিক, মো. তানভীর ইসলাম, মঈন খান, মইনুল ইসলাম, মোজাম্মেল হাসান শাকিল, তৌহিদুল ইসলাম রাসেল, মো. শহিদুল ইসলাম ও রুয়েল মিয়া।
চট্টগ্রাম বিভাগ
অধিনায়ক: ইরফান শুক্কুর
স্কোয়াড: ইরফান শুক্কুর, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, সাদিকুর রহমান, শামীম হোসেন পাটোয়ারী, তাসামুল হক, সাব্বির হোসেন সিকদার, হাসান মুরাদ, আশরাফুল হাসান রোহান, মো. রুবেল, আহমেদ শরীফ, ফাহাদ হোসেন, ইরফান হোসেন, এনামুল হক আশিক ও মো. শাহ পরান সোহেল।
ঢাকা বিভাগ
অধিনায়ক: মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন
স্কোয়াড: মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জিসান আলম, মো. মার্শাল আইয়ুব, নাঈম শেখ, আশিকুর রহমান শিবলী, আরিফ আহমেদ, তৈবুর রহমান পারভেজ, মো. ইয়াসিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মো. এনামুল হক, মো. সুমন খান, আনিসুল ইসলাম ইমন, সালাউদ্দিন শাকিল, রিপন মন্ডল ও তৌফিক আহমেদ।
খুলনা বিভাগ
অধিনায়ক: মোহাম্মদ মিঠুন
স্কোয়াড: মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, আজিজুল হাকিম তামিম, কালাম সিদ্দিকী এলিন, সামিউন বাশির রাতুল, ইমরানুজ্জামান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, টিপু সুলতান, রাকিব হাওলাদার, সফর আলী, আব্দুল হালিম ও মেহেদী হাসান রানা।
ময়মনসিংহ বিভাগ
অধিনায়ক: রকিবুল হাসান
স্কোয়াড: রকিবুল হাসান, আব্দুল মজিদ, মো. ফাহিম, রনি চৌধুরী, মো. আল আমিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুনিম শাহরিয়ার, খালিদ হাসান, মো. মাহফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল হাকিম রনি, আবু হায়দার রনি, আসাদুল্লাহ হিল গালিব, মো. আল আমিন হোসেন ও রিজান হোসেন।
রাজশাহী বিভাগ
অধিনায়ক: প্রীতম কুমার
স্কোয়াড: প্রীতম কুমার, সাব্বির রহমান রুম্মান, মেহেরব হাসান অহিন, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, নাঈম আহমেদ, শাখীর হোসেন শুভ্র, সানজামুল ইসলাম, নিহাদুজ্জামান, ওয়াসি সিদ্দিক, রহিম, একরামুজ্জামান, শফিকুল ইসলাম, আলী মোহাম্মদ ওয়ালিদ ও মোহর শেখ অন্তর।
রংপুর বিভাগ
অধিনায়ক: আকবর আলী
স্কোয়াড: আকবর আলী, অনিক সরকার সেতু, জাহিদ জাভেদ, নবিন ইসলাম, আলাউদ্দিন বাবু, মিম মোসাদ্দেক, আবু হাসিম, স্বাধীন ইসলাম, ইকবাল হোসেন, মাহমুদুল হাসান লিমন, হাসিবুল হোসেন সিয়াম, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, চৌধুরী মো. রিজওয়ান ও শাহরিয়ার আল আমিন।
সিলেট বিভাগ
অধিনায়ক: জাকির হাসান
স্কোয়াড: জাকির হাসান, অমিত হাসান, তৌহিদুল ইসলাম ফেরদৌস, আশরাফুল হাসান রিয়াদ, মুবিন আহমেদ দিশান, সৈকত আলী, মো. তানভীর হোসেন সজীব, আসাদুল্লাহ আল গালিব, শাহানুর রহমান, নাঈম আহমেদ, নাবিল সামাদ, নাঈম হোসেন সাকিব, তোফায়েল আহমেদ রায়হান, মহিউদ্দিন তারেক ও অনিক দেববর্মা।