Advertisement
Us Bangla Airlines
কোয়ার্টারে লিটনদের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে-কোথায়?

কোয়ার্টারে লিটনদের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে-কোথায়?

খেলা ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৮

এশিয়ান গেমস ক্রিকেটে শেষ আটের লড়াইয়ে বাংলাদেশের সামনে মালয়েশিয়া। মঙ্গলবার নিশিনে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবেই টাইগারদের সঙ্গে খেলবে দলটি। ২০২৩ এশিয়ান গেমসের কোয়ার্টারে খেলেছিল এই দুই দল।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শনিবার ওমানের বিপক্ষে মাঠেই নামতে পারেনি মালয়েশিয়া। টানা বৃষ্টিতে টস পর্যন্ত করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। তাতেই দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া। গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছিল। গ্রুপ পর্ব শেষে নির্ধারিত হয়েছে তাদের প্রতিপক্ষও। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ। একই গ্রুপের রানার্সআপ হংকং, চায়নার বিপক্ষে নামবে পাকিস্তান।

বাংলাদেশ ও মালয়েশিয়ার লড়াই অবশ্য নতুন নয়। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসেও কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেবার মাত্র ২ রানে জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও সেই লড়াইয়ের পুনরাবৃত্তি হচ্ছে, তবে ভেন্যু জাপান। ম্যাচ হবে মঙ্গলবার সকাল ১১টায়।

শেষ আটের অন্য ম্যাচগুলোও হবে একই দিনে ও তার আগের দিন। সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। এরপর সকাল ১১টায় খেলবে ভারত ও আফগানিস্তান। পরেরদিন ভোর ৬টায় নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। বেলা ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালের সূচি

পাকিস্তান বনাম হংকং, চায়না — সোমবার, ভোর ৬টা
ভারত বনাম আফগানিস্তান — সোমবার, সকাল ১১টা
শ্রীলঙ্কা বনাম নেপাল — মঙ্গলবার, ভোর ৬টা
বাংলাদেশ বনাম মালয়েশিয়া — মঙ্গলবার, সকাল ১১টা

এমআই