Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ার মাটিতে দুই দলের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। আগামী ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল।
 
দলটির নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেও ওয়ানডেতে নেতৃত্ব সামলাবেন তিনি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার। অভিজ্ঞতার পাশাপাশি দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও।
 
বাংলাদেশের ১৬ সদস্যের দলে রয়েছেন স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
 
আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অ্যালন বোর্ডার মাঠে স্থানীয় সময় ১টা ৫০ মিনিটে ম্যাচগুলো শুরু হবে।
বাংলাদেশ নারী দল
 
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, রিতু মনি, সোবহানা মোস্তারি, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, ফারজানা হক, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম পিংকি।
এমআই