বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল আফগানিস্তান
খেলা ডেস্ক
০১ অক্টোবর ২০২৬, ১৯:৪৩
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। একই সঙ্গে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলও ঘোষণা করেছে তারা। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট।
ম্যাচটি সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। দলের নেতৃত্বে থাকবেন রহমত শাহ। সহ-অধিনায়ক হিসেবে আছেন উইকেটরক্ষকব্যাটার ইকরাম আলিখিল। এছাড়া হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, আফসার জাজাই, ইকরাম আলিখিলদের মতো তারকারা আছেন এই দলে।
বাংলাদেশের বিপক্ষে টেস্টের পরই ব্যস্ত হয়ে পড়বে আফগানিস্তান। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে।
২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজ। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে। শেষ ম্যাচটি হবে শারজাহতে। অর্থাৎ এক সফরেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে খেলবে বাংলাদেশ।
আফগানিস্তানের টেস্ট স্কোয়াড
রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।