Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ
৫ ম্যাচ সিরিজ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

খেলা ডেস্ক

০৫ অক্টোবর ২০২৬, ১৬:৪৩

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজটি শুরু হবে আগামী ১৩ অক্টোবর, শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে।

সূচি অনুযায়ী, ১৩ ও ১৫ অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ১৮ ও ২০ অক্টোবর হবে তৃতীয় ও চতুর্থ ম্যাচ। ২৩ অক্টোবর পঞ্চম ও শেষ ওয়ানডের মধ্য দিয়ে শেষ হবে সিরিজ। অর্থাৎ ১০ দিনের ব্যবধানে আফগানদের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা।

সিরিজ খেলতে আগামী ১০ অক্টোবর ওমানে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। এরই মধ্যে দেশে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করেছে হান্নান সরকারের দল। এবার ওমানের কন্ডিশনে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের পালা।

তবে এই সিরিজের গুরুত্ব শুধু পাঁচটি ওয়ানডেতেই সীমাবদ্ধ নয়। নভেম্বরে ওমানেই অনুষ্ঠিত হবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ফলে এশিয়া কাপের ঠিক আগে একই ভেন্যু ও কন্ডিশনে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে যুব টাইগাররা।

একনজরে সময়সূচি

ম্যাচ তারিখ ভেন্যু
১ম ওয়ানডে ১৩ অক্টোবর ওমান একাডেমি
২য় ওয়ানডে ১৫ অক্টোবর ওমান একাডেমি
৩য় ওয়ানডে ১৮ অক্টোবর ওমান একাডেমি
৪র্থ ওয়ানডে ২০ অক্টোবর ওমান একাডেমি
৫ম ওয়ানডে ২৩ অক্টোবর ওমান একাডেমি