এনসিএলের দ্বিতীয় একাদশের দল ও সূচি প্রকাশ
খেলা ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ১৯:২৩
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে। তিন দিনের এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি ও আট দলের স্কোয়াড প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট। লিগ পর্ব চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১১ থেকে ১৩ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে। প্রথম রাউন্ডে রংপুর খেলবে সিলেটের বিপক্ষে। ময়মনসিংহের প্রতিপক্ষ রাজশাহী। অন্য দুই ম্যাচে খুলনা মুখোমুখি হবে ঢাকা এবং বরিশাল খেলবে চট্টগ্রামের বিপক্ষে।
টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ক্রিকেট গ্রাউন্ড, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ড, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠ, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকটার্স ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ও জামালপুর জেলা স্টেডিয়ামে।
চট্টগ্রাম বিভাগ
মেহেদী হাসান, ইরফান সাবরি তাকরির, শামীম মিয়া, শাহরিয়ার আহমেদ, হুমায়ুন আহমেদ, আবুল হাসনাত, সাজ্জাদুল হক রিপন, ওমর হাসান, কফিল উদ্দিন, সঞ্জিত মজুমদার, সাইফুল ইসলাম, মো. সবুজ, সাদ্দাম হোসেন, আশরাফ সামসাদ ফাহাদ।
ঢাকা বিভাগ
দেবশীষ সরকার দেবা, আশরাফুল ইসলাম সিয়াম, আদিল বিন সিদ্দিক, আইচ মোল্লা, ঋত্বিক রায়, মারুফ মৃধা, আহরার আমিন, মাহফুজুর রহমান রাব্বি, সাদ ইসলাম রাজিন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, মোহাম্মদ হোসেন আলী, রায়ান রাফসান রহমান, নাঈমুর রহমান নয়ন, শাকিল হোসেন।
খুলনা বিভাগ
রবিউল ইসলাম, শাহরিয়ার সাকিব, আরিদুল ইসলাম আকাশ, সাজ্জাদ মেহমুদ, তানভীর ইসলাম, এনামুল হক এনাম, সিয়াম হোসেন দিপু, মোহাম্মদ হাফিজ, কায়েস লালিব, মাসুম খান টুটুল, অভিষেক দাস অরণ্য, নুহাইল সানদীদ, শোভন মোড়ল, জাওয়াদ রয়েন।
ময়মনসিংহ বিভাগ
জুবায়ের হোসেন, আরিফুল ইসলাম জনি, সাইফুর রহমান সিয়াম, অনিল বাবু, তায়েব আলম দিগন্ত, আশফিক উল আলম মাহি, রাকিবুল আতিক, মুসাব্বের হোসেন মুন, আকাশ দাস শুভংকর, দর্শন সাহা ইমন, হোসেন আহমেদ, তানভীর আনজুম, মাহাথির মোহাম্মদ প্রত্যয়, মাজহারুল ইসলাম।
রংপুর বিভাগ
সোহেল রানা, মাজহারুল ইসলাম সাগর, মো. রাফি উজ্জামান রাফি, পারভেজ হাসান, হাসানুজ্জামান তুর্জ, লিওন ইসলাম, আরিফ আহমেদ অনিক, তাফসির আরাফাত তাসিব, মিনহাজুল হাসান মেঘ, নজরুল ইসলাম, শেখ ইমতিয়াজ শিহাব, মোহাম্মদ শিহাব জেমস, সুশান্ত দেবনাথ, সামস নিলয়।
সিলেট বিভাগ
মাহিরুল হক মাজেদ, ওয়াসিফ আকবর, জয় হোসেন, স্বাগত তালুকদার অর্ক, অনুপ কান্তি পাল, আবু সুফিয়ান, আমির সোহেল জয়, আরিয়ান ইসলাম, নওশাদ আকবর নবাব, আবদুল আসাদ, তানভিরুজ্জামান মাহি, সাহান আহমেদ, মোজাক্কির আহমেদ, কামিল আহমেদ।
রাজশাহী বিভাগ
ইমন আলী, গোলাম কিবরিয়া শাকিল, শাহাদাত হোসেন সবুজ, সাজিদ হাসান, হৃদয় ইসলাম, মাহফুজুল ইসলাম শুভ, সাকিব শাহরিয়ার, সুজন হাওলাদার, রায়হান আলী (ইকরাম), নাঈম ইসলাম জুনিয়র, শারবন আলী, রিয়াদ শেখ, রিফাত সাহজেদ শিহাব, জিলানী ইসলাম ফারহান।
বরিশাল বিভাগ
জাহিদুজ্জামান খান, মো. সবুজ, ইসলামুল ইসলাম আবীর, শেখ আসলাম হৃদয়, মো. আসাদুজ্জামান, জাকারিয়া মাসুদ, তৌহিদুল ইসলাম লিমন, শেখ অন্তর, মো. মানিক, নিলয় রিজন শীল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ হাসান, মো. সোহাগ, সাইফুল ইসলাম মহিম।