ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার
খেলা ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১৯:৫৩
টি-টোয়েন্টি ফরম্যাটে আগামী মাসে মাঠে গড়াবে ডি থ্রি ট্রফি। তার আগে আজ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের জমজমাট নিলাম। আর এই নিলামে দামের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাকে দলে ভেড়াতে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক।
নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে ওয়ালটন গ্রুপ। অন্যদিকে ২ কোটি পয়েন্টে ফরচুন গ্রুপে নাম লিখিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
দামের লড়াইয়ে পরের অবস্থানে রয়েছেন পেসার হাসান মাহমুদ। তার জন্য ব্লু স্টার খরচ করেছে ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকও পেয়েছেন বড় অঙ্কের মূল্য। ১ কোটি ৭০ লাখ পয়েন্টে তাকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।
এ ছাড়া ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট করে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। শান্তকে দলে নিয়েছে ফরচুন গ্রুপ, আর লিটন খেলবেন ওয়ালটন গ্রুপের হয়ে। শেখ মেহেদী হাসান ও খালেদ আহমেদের দাম উঠেছে দেড় কোটি পয়েন্ট করে। শেখ মেহেদীকে নিয়েছে ব্লু স্টার, আর খালেদ খেলবেন সেভেন রিংস সিমেন্টের হয়ে।
সেরা দশের তালিকায় দশম স্থানে রয়েছেন পারভেজ হোসেন ইমন। তার দাম উঠেছে ১ কোটি ২৩ লাখ পয়েন্ট। তাকে দলে ভিড়িয়েছে একমি গ্রুপ।
নিলামে সবচেয়ে দামি ১০ ক্রিকেটার
১. শরিফুল ইসলাম — সিটিজেনস ব্যাংক, ২ কোটি ৩০ লাখ পয়েন্ট
২. তাসকিন আহমেদ — ওয়ালটন গ্রুপ, ২ কোটি ১০ লাখ পয়েন্ট
৩. তানজিদ হাসান তামিম — ফরচুন গ্রুপ, ২ কোটি পয়েন্ট
৪. হাসান মাহমুদ — ব্লু স্টার, ১ কোটি ৯৫ লাখ পয়েন্ট
৫. জাকের আলী অনিক — সিটিজেনস ব্যাংক, ১ কোটি ৭০ লাখ পয়েন্ট
৬. নাজমুল হোসেন শান্ত — ফরচুন গ্রুপ, ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট
৭. লিটন দাস — ওয়ালটন গ্রুপ, ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট
৮. শেখ মেহেদী হাসান — ব্লু স্টার, ১ কোটি ৫০ লাখ পয়েন্ট
৯. খালেদ আহমেদ — সেভেন রিংস সিমেন্ট, ১ কোটি ৫০ লাখ পয়েন্ট
১০. পারভেজ হোসেন ইমন — একমি গ্রুপ, ১ কোটি ২৩ লাখ পয়েন্ট
এমআই