Advertisement
Us Bangla Airlines
হঠাৎ দায়িত্ব ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ!

হঠাৎ দায়িত্ব ছাড়লেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ!

খেলা ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৯

বাংলাদেশে যখন ওয়েস্ট ইন্ডিজের পুরুষ দলের ব্যস্ততা, তখনই ক্যারিবীয় ক্রিকেটে কোচিং নিয়ে বড় খবর। তিন বছরের দায়িত্ব শেষে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের পদ ছাড়লেন শেন ডেইটজ। গত ৩১ অক্টোবর তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। দুই পক্ষের সম্মতিতেই দায়িত্বে ইতি টানার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ডেইটজের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন পুরুষ দলের সাবেক টেস্ট কোচ আন্দ্রে কোলি। আগামী ডিসেম্বরে পাকিস্তান সিরিজে ক্যারিবীয় মেয়েদের ডাগআউটে দেখা যাবে তাকে। যদিও সিরিজের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ক্যারিবীয় বোর্ড। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান সফর শুরু হওয়ার কথা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের কোচিং কাঠামোয় অবশ্য আগে থেকেই যুক্ত আছেন কোলি। হাই পারফরম্যান্স প্রোগ্রামে কাজ করার পাশাপাশি গত বছর পুরুষদের ‘এ’ দলের কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। এবার জাতীয় নারী দলের দায়িত্ব সামলানোর নতুন চ্যালেঞ্জ তার সামনে।

ডেইটজের বিদায়ের খবরটি এসেছে এমন এক সময়ে, যখন তার অধীনে টানা দুটি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪ সালে নিউজিল্যান্ডের কাছে হেরে শেষ চারে থামে ক্যারিবীয়দের যাত্রা। চলতি বছরও একই পরিণতি হয়েছে তাদের। এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে।

এমআই