Advertisement
Us Bangla Airlines
ব্যাট হাতে রান নেই, তবু জাকেরের ওপর এত আস্থা কেন?

ব্যাট হাতে রান নেই, তবু জাকেরের ওপর এত আস্থা কেন?

খেলা ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

জাতীয় দলে ফিরতেই পুরোনো রোগে ভুগছেন জাকের আলীর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে করেছেন মাত্র ৩ রান। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে ২২। এমন পারফর্ম করেও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এই ব্যাটার। সাম্প্রতিক পারফরম্যান্স যেখানে প্রশ্নের জন্ম দিচ্ছে, সেখানে জাকেরের ওপর টিম ম্যানেজমেন্টের আস্থার কারণ কী?

ব্যাট হাতে রান করতে না পারায় তিন সংস্করণেই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জাকের। ঘরোয়া ক্রিকেটেও ছিল না উল্লেখযোগ্য কোনো সাফল্য। টানা রানখরার পর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৯৪ রানের একটি ইনিংস খেলেন তিনি। এক ইনিংসের পারফরম্যান্স দিয়েই তাকে আবার জাতীয় দলে নেওয়া হয়।

কিন্তু জাতীয় দলে ফিরে সেই ছন্দ ধরে রাখতে পারেননি জাকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে মুমিনুলের বদলি হিসেবে নেমে করেন ২২ রান। অথচ তিনি রান পেলে ম্যাচের চিত্রটাই বদলে যেত। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে মুশফিকুর রহিমের জায়গায় একাদশে সুযোগ পেয়ে দুই ইনিংসে করেন যথাক্রমে ১ ও ২ রান।

সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানও তার ব্যাটিংয়ের ধারাবাহিকতার পক্ষে কথা বলছে না। এই সময়ে সাত ইনিংসে জাকেরের রান ১৭, ১০, ৩০, ৯৪, ২২, ১ ও ২। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৯৪ বাদ দিলে বাকি ছয় ইনিংসে তার সংগ্রহ ৮২ রান। এমনকি টেস্ট ফরম্যাটে সর্বশেষ ছয় ইনিংসে সর্বোচ্চ ২২, নেই কোনো অর্ধশতক।

এমন পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে জাকেরের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন ওঠেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়, সহানুভূতি থেকে কি জাকেরকে খেলানো হচ্ছে? ব্যর্থ হওয়ার পরেও কেন তাকে বারবার জাতীয় দলে নিয়ে আসা হচ্ছে?

দ্বিতীয় টেস্টে ফিরছেন মিরাজ, বাদ পড়ছেন যিনি

শান্ত বলেন, ‘না, এখানে কাউকে সহানুভূতির কারণে দলে নেওয়া হয় না। দলের প্রয়োজনে যাকে ভালো করবে বলে মনে করা হয়, তাকেই দলে নেওয়া হয়। জাকের আলী অতীতে লাল বলের ক্রিকেটে ভালো করেছে। আমাদের মনে হয়েছে, সে দলে এলে দলের জন্য ভালো কিছু করতে পারবে। তবে দুর্ভাগ্যজনকভাবে করতে পারেনি। এরকম হয়।’

অর্থাৎ জাকেরের অতীতের লাল বলের পারফরম্যান্সের ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ‘এ’ দলে ৯৪ রানের একটি ইনিংসের পর জাতীয় দলে ফিরে ধারাবাহিকভাবে রান করতে পারেননি তিনি। তবুও ওয়ানডে দলে জাকেরকে নেওয়ায় চলমান প্রশ্নকে যেন আরও উসকে দিয়েছে।

এমআই