Advertisement
Us Bangla Airlines
স্পেনের জয়ে কোটি কোটি টাকা পেলেন মিয়া খলিফা

স্পেনের জয়ে কোটি কোটি টাকা পেলেন মিয়া খলিফা

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ২২:৫০

বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের আনন্দটা মিয়া খলিফার জন্য ছিল দ্বিগুণ। প্রিয় দলের জয়ের পাশাপাশি বাজিতে জিতে বড় অঙ্কের অর্থও পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় এই ব্যক্তিত্ব।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, ফাইনালে স্পেনের পক্ষে বাজি ধরে মোট ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ফেরত পেয়েছেন মিয়া খলিফা। ১.৬৫ অডসে তিনি ১০ লাখ মার্কিন ডলার বাজি ধরেছিলেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১–০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতায় সেই বাজিতে সফল হন তিনি।

ফলে মূল অর্থ বাদ দিয়ে মিয়া খলিফার নিট লাভ হয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ কোটি টাকার সমান।

গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল গ্যালারিতে বসেই উপভোগ করেন ৩৩ বছর বয়সী মিয়া। এ সময় তাঁর গায়ে ছিল স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের জার্সি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাজির স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি।

জয়ের পর এক পোস্টে মিয়া খলিফা লেখেন, ‘বিশ্বাস রেখেছি, বড় জয় পেয়েছি। আমার “নিজের দেশ” স্পেনকে নিয়ে আমি ভীষণ গর্বিত, যদিও আমার শরীরে এক ফোঁটা স্প্যানিশ রক্তও নেই।’

এর আগে বিশ্বকাপের সেমিফাইনালের সময়ও আর্জেন্টিনার বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মিয়া। স্পেনের জার্সি পরে ছবি প্রকাশের পর সেটি খুলে ভেতরে থাকা প্যারিস-থিমের একটি টপ দেখিয়ে ইঙ্গিত দিয়েছিলেন, আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলবে, সমর্থন থাকবে তাদের পক্ষেই।

এমআই