Advertisement
Us Bangla Airlines
মাহমুদউল্লাহর ক্যামিওতে হ্যাটট্রিক জয় রংপুরের

মাহমুদউল্লাহর ক্যামিওতে হ্যাটট্রিক জয় রংপুরের

খেলা ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ২১:৫৬

আগের দুই ম্যাচে খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারের ম্যাচেও একই গল্প। গুরুত্বপূর্ণ ইনিংস খেলেই রংপুর রাইডার্সকে এনে দিয়েছেন জয়। মাত্র ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন তিনি। এই জয়ের সঙ্গে রংপুরের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে দলটি।

রংপুরের জয়ের দিকে মনযোগ হারাতে শুরু করলে চতুর্থ উইকেটে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ ৪৭ রান যোগ করেন। শেষদিকে খুশদিল ১২ বলে ২২ রান করে আউট হলেও অপরাজিত থেকে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন মাহমুদউল্লাহ। শেষের দিকে সহায়তা করেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

১৬ বলে ৩৪ করে রংপুরকে জেতালেন মাহমুদউল্লাহ

সোমবার চট্টগ্রামের বিপক্ষে খেলেতে নেমে শুরুটা ভালো হয়নি। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ রান করেই আউট হয়েছেন ওপেনার লিটন দাস। তবে দুই বিদেশি কাইল মেয়ার্স ও ডেভিড মালান ৬১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। মেয়ার্স ঝড়ো হাফ সেঞ্চুরি (২৫ বলে ৫০ রান) করেন, মালান যোগ করেন ৩০ রান। 

মায়ার্সের বিদায়ের পর মাঠে নামা তাওহীদ হৃদয় দীর্ঘ সময় ক্রিজে থাকতে পারেননি। মাত্র ১৭ রান করেই আউট হয়েছেন এই তরুণ ক্রিকেটার। এরপর মাহমুদউল্লাহ, খুশদিল শাহের ব্যাটে চড়ে জয়ের দেখা পেয়েছে রংপুর। চট্টগ্রামের বোলারদের মধ্যে শরিফুল ইসলাম ৩ উইকেট নেন, একটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও আমের জামাল।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে লড়াকু স্কোর করে চট্টগ্রাম রয়্যালস। যদিও বাকি দিনের মতো আজ ভালো শুরু পায়নি বন্দর নগরীর দলটি। ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে ১৫ বলে ১৬ রান করে আউট হন নাইম শেখ। ব্যাট হাতে শুরুতে চমক দেখান মাহমুদুল হাসান জয়, তবে বড় ইনিংস করতে পারেননি।

৩০ বল হাতে রেখেই জয় পেল রংপুর

এরপর হাসান নাওয়াজ ও রসিংটন দলকে চাপ থেকে রক্ষা করেন। রসিংটন ৩৩ বলে হাফসেঞ্চুরি (৫০ রান) করে দলের ভিত গড়ে দেন। চলতি বিপিএলে রসিংটনের এটি তৃতীয় হাফসেঞ্চুরি। ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ইংলিশ ব্যাটার। তবে হাফসেঞ্চুরির পর ৪১ বলে ৫৮ রান করে রাকিবুল হাসানের বোলিংয়ে বোল্ড হন। 

নাওয়াজও ৪৬ রানে হয়েছেন মোস্তাফিজের শিকার। শেষের দিকে আসিফ আলী ২ বলে ১, আমের ১০ বলে ১৯ ও অধিনায়ক মেহেদী ৭ বলে ১৩ রান যোগ করে চট্টগ্রামের ১৬৯ রানের ইনিংস গড়েন। রংপুরের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন আকিফ ও মোস্তাফিজ।

এমআই