Advertisement
Us Bangla Airlines
১৬ বলে ৩৪ করে রংপুরকে জেতালেন মাহমুদউল্লাহ

১৬ বলে ৩৪ করে রংপুরকে জেতালেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক

০২ জানুয়ারি ২০২৬, ২২:৩৯

৩০ বলে প্রয়োজন ছিল ৪৯ রান। রংপুরকে জিততে ওভার প্রতি ১০ গড়ে রান করতে হতো। মিরাজকে ১৭তম তুলোধুনো করে সেই ম্যাচকে মুহূর্তেই হাতের মুঠোয় নিয়ে আসলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বাকি বোলারদেরও ছাড় দেননি। শেষপর্যন্ত ১৬ বলে ৩৪ রান করে রংপুরকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন অভিজ্ঞ রিয়াদ। বিপিএলে এটা রংপুরের দ্বিতীয় জয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এর আগে শুরুতে ব্যাট করে ১৪৪ রানের সংগ্রহ পায় স্বাগতিক সিলেট। ১৪৫ রানের লক্ষ্য তাড়ায় রংপুর শুরুটা করে দেখেশুনে। ডেভিড মালান ও লিটন দাসের জুটি ভাঙে পঞ্চম ওভারে। খালেদ আহমেদের শর্ট বলে পুল করতে গিয়ে ২১ বলে ১৯ রান করা মালান ফেরেন।

৩০ বল হাতে রেখেই জয় পেল রংপুর

তৃতীয় উইকেটে লিটন-হৃদয়ের জুটি বড় হয়নি। নাসুম আহমেদের ওভারে দুইবার জীবন পেলেও শেষ পর্যন্ত ১১ বলে ৬ রান করে বোল্ড হন হৃদয়। লিটন ও কাইল মেয়ার্স এরপর ইনিংস এগোনোর চেষ্টা করেন। তবে চাপের মধ্যে সাইম আইয়ুবের ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে লং অনে ক্যাচ দিয়ে ২৫ বলে ৩৫ রান করে ফেরেন লিটন।

ইথান ব্রুকসের ওভারে ছক্কা-চার হাঁকিয়ে চাপ কমাতে চাইলেও সেই ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দেন মায়ার্স। ক্যারিবিয়ান এই ব্যাটার করেন ২৯ বলে ৩১ রান। মায়ার্সের আউটের পর ম্যাচের লাগাম ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরাজের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কায় আসে ১৮ রান নিয়ে ম্যাচের সমীকরণ সহজ করে রিয়াদ।

তৃতীয় বোলার হিসেবে যে রেকর্ড গড়লেন ফাহিম আশরাফ

এরপর ২৪ বলে ৩০ রানের চাপ নামাতে মোহাম্মদ আমিরের ওভারে দুটি চার মারেন মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। খালেদের ওভারে ছক্কা-চার যোগ করে খুশদিল। শেষ ১২ বলে দরকার ছিল মাত্র ৭। প্রথম দুই বলে সিঙ্গেল, তৃতীয় বলে ফাইন লেগ দিয়ে চার, আর পঞ্চম বলে সিঙ্গেল নিয়েই জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ। খুশদিল ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাইম আইয়ুব ও মিরাজকে হারায় সিলেট। মিরাজকে ফিরিয়ে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। রনি তালুকদার ১৪ বলে ১৯ করে ফিরলে চাপ বাড়ে। পারভেজ হোসেন ইমনও (১৯ বলে ১৫) থামেন।

৩৪০ রানের ম্যাচে কষ্ট করে জিতল সিলেট

৬৩ রানে ৪ উইকেট পড়ার পর ইথান ব্রুকস ও আফিফ হোসেন জুটি গড়ে দলকে একশ পেরোন। তবে উভয় ব্যাটারকে ফেরান মোস্তাফিজ ও ফাহিম আশরাফ। আফিফ ৩১ বলে ৪৬, ব্রুকস ৩০ বলে ৩২ রান করেন। রংপুরের হয়ে মোস্তাফিজ ও ফাহিম তিনটি এবং মৃত্যুঞ্জয়-আলিস একটি করে উইকেট শিকার করেন।

এমআই