Advertisement
Us Bangla Airlines
বিপিএল শেষে কোন ক্রিকেটার কত টাকা পেলেন?

বিপিএল শেষে কোন ক্রিকেটার কত টাকা পেলেন?

খেলা ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৮

উত্তেজনা, নাটক আর রোমাঞ্চের সঙ্গে পর্দা নামল বিপিএলের দ্বাদশ আসরের। গতকাল শুক্রবারের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপার মুকুট পরেছে রাজশাহী ওয়ারিয়র্স। ট্রফির হাসির আড়ালে ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়েছেন একাধিক ক্রিকেটারও। মাঠের লড়াই শেষে এবার দেখে নেওয়া যাক কে পেলেন কোন পুরস্কার, আর কার ঘরে গেল কত টাকা।

এবারের বিপিএলে মোট প্রাইজমানির অঙ্ক ছিল প্রায় ৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে রাজশাহী ওয়ারিয়র্সের ঘরে উঠেছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্স আপ হয়ে ১ কোটি ৭৫ লাখ টাকা পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। গেল আসরের তুলনায় চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজমানিতে ২৫ হাজার টাকা বেড়েছে।

ফাইনালের মঞ্চে ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচসেরা হয়েছেন তানজিদ তামিম। দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার হিসেবে তার হাতে উঠেছে ৫ লাখ টাকার চেক। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে সেরা ব্যাটার নির্বাচিত হয়েছেন পারভেজ হোসেন ইমন, তিনিও পেয়েছেন ৫ লাখ টাকা।

বোলিং বিভাগে একক আধিপত্য ছিল শরিফুল ইসলামের। সেরা বোলার, সর্বোচ্চ উইকেট শিকারি এবং সবকিছুর ওপর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই উঠেছে তার হাতে। সব মিলিয়ে শরিফুলের প্রাপ্তি ১৫ লাখ টাকা।

ফিল্ডিংয়ে ক্ষিপ্রতা আর নেতৃত্বে নজর কেড়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক লিটন দাস। সেরা ফিল্ডার হিসেবে তিনি পেয়েছেন ৩ লাখ টাকা। আর উদীয়মান পেসার হিসেবে পুরস্কৃত হয়েছেন রিপন মণ্ডল, তার প্রাপ্তিও ৩ লাখ টাকা।

এমআই