Advertisement
Us Bangla Airlines
‘ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বদলাতে পারে পাকিস্তান’

‘ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত বদলাতে পারে পাকিস্তান’

খেলা ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত তারা অনড় থাকতে পারবে কি না, সে বিষয়ে বড় প্রশ্ন তুলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তাঁর মতে, চাপের মুখে পড়ে পিসিবি চাইলে যেকোনো সময় এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম আজতাককে দেওয়া সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘আগামী দুই-চার দিনের মধ্যে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া এবং সাবেক ক্রিকেটারদের মতামত দেখে পাকিস্তান তাদের সিদ্ধান্ত বদলাতে পারে। অতীতে আমরা দেখেছি, পাকিস্তানি ক্রিকেটাররা অবসর নিয়ে ভক্তদের দোহাই দিয়ে আবার মাঠে ফিরেছেন। ভারত ম্যাচের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে।’

পাকিস্তানের বয়কট ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ট্রলিং। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের হতাশাজনক পরিসংখ্যান সামনে এনে অনেকেই কটাক্ষ করছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ৮ ম্যাচে পাকিস্তানের জয় মাত্র ১টি। এই তথ্য তুলে ধরে এক ভক্ত এক্সে লিখেছেন, ‘যখন হারানো সম্ভব নয়, তখন ম্যাচ বয়কট করো, এটাই পিসিবির মন্ত্র।’ আরেকজন ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, ‘নেট রানরেটের ক্ষতি এড়াতেই ভারতের সঙ্গে না খেলার স্মার্ট সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।’

এমআই