Advertisement
Us Bangla Airlines
আবরারকে দলে নেওয়ায় চটলেন গাভাস্কার

আবরারকে দলে নেওয়ায় চটলেন গাভাস্কার

খেলা ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ২২:১২

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে ভেড়ানো নিয়ে সমালোচনার ঝড় থামছেই না। এবার সেই বিতর্কে সরব হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে আবরারকে দলে নেওয়ার সিদ্ধান্তে প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছেন তিনি।

দ্য হান্ড্রেডে সানরাইজার্স লিডস আবরারের জন্য প্রায় ১ লাখ ৯০ হাজার পাউন্ড খরচ করেছে। দলটি একই মালিকানার আওতায়, যাদের নিয়ন্ত্রণে রয়েছে আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদ। এই সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা।

ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার ‘মিড-ডে’ পত্রিকায় প্রকাশিত এক কলামে তিনি লেখেন, পাকিস্তানি খেলোয়াড়দের দেওয়া অর্থ পরবর্তীতে কর হিসেবে তাদের সরকারের কাছে যায়, যা পরোক্ষভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। তাঁর মতে, মালিক ভারতীয় হলে সেই দায় এড়ানো যায় না—চাই সেটি দেশীয় প্রতিষ্ঠান হোক বা বিদেশি শাখা।

দ্য হান্ড্রেডে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আইপিএল দলের মালিকানাগত সম্পর্ক রয়েছে। এর মধ্যে এমআই লন্ডন, ম্যানচেস্টার সুপার জায়ান্টস এবং সাউদার্ন ব্রেভ উল্লেখযোগ্য। এ ছাড়া আরেক পাকিস্তানি ক্রিকেটার উসমান তারিককে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। তবে সেটা ভারতীয় মালিকানাধীন দল নয়।

এদিকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড গত মাসে এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগিতার আটটি ফ্র্যাঞ্চাইজিই পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড় বাছাইয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সবকিছুর পরও নিজের অবস্থান থেকে সরে আসেননি গাভাস্কার। তাঁর মতে, এখনো সময় আছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার।

এমআই