অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন
খেলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬, ১৯:১৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের স্কোয়াডে এসেছে একাধিক পরিবর্তন। চোটের শঙ্কা কাটিয়ে প্রথম টেস্টের জন্য লিটন দাসকে ফিট ঘোষণা করেছে বিসিবি। একই সঙ্গে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
বিসিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, লিটন দাসকে প্রথম টেস্টের জন্য বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন। অধিনায়ক শান্তও জানিয়েছেন, লিটন শতভাগ ফিট। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তার একাদশে থাকা প্রায় নিশ্চিত। উইকেটরক্ষক ব্যাটার হিসেবেই খেলবেন তিনি।
এদিকে ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারকেও ফিট ঘোষণা করেছে বিসিবি। তবে প্রথম টেস্টের জন্য নয়, দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এ জন্য আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন শরীফুল।
লিটন, শরিফুল ফিট হওয়ায় স্কোয়াড থেকে জায়গা হারাচ্ছেন জাকের আলী অনিক ও মুশফিক হাসান। এই দুই ক্রিকেটারকে শিগগিরই দেশে ফেরানো হচ্ছে। দুজনই দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের প্রস্তুতি শুরু করবেন।
এমআই