Advertisement
Us Bangla Airlines
এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ

খেলা ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ১৮:৫৮

দরজায় কড়া নাড়ছে যুব এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ফরিদ হাসান ফয়সাল। তার ডেপুটি হিসেবে থাকছেন আহসান আলী মুমিন।

আগামী ৫ নভেম্বর মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টে শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বাংলাদেশকে। ৫ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে যুব টাইগাররা।

এরপর ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে ফয়সালের দল। তিন ম্যাচেই ভালো ফল করে পরবর্তী পর্বে জায়গা করে নেওয়াই হবে বাংলাদেশের মূল লক্ষ্য।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।