Advertisement
Us Bangla Airlines
৪ উইকেট নিয়ে আগমনী বার্তা দিলেন রিশাদ

৪ উইকেট নিয়ে আগমনী বার্তা দিলেন রিশাদ

খেলা ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৯

বৃষ্টিতে ভেসে গিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ। শেষ ম্যাচে অবশ্য বল হাতে নিজেদের সামর্থ্য দেখালেন টাইগার বোলাররা। সবার ছাপিয়ে নজর কাড়লেন রিশাদ হোসেন। লেগস্পিনে ৪ উইকেট নিয়ে আফ্রিকার মাটিতে নিজের আগমনী বার্তা দিলেন এই তরুণ স্পিনার।

শুরুতে টপ স্পিনে ব্যাটারদের চাপে রাখেন রিশাদ। এরপর চেনা লেগস্পিনে তৈরি করেন বিভ্রান্তি। বল ঘুরবে, নাকি সোজা চলে আসবে, এই দ্বিধাতেই একে একে চার ব্যাটারকে ফিরিয়ে দেন তিনি। রিশাদের সঙ্গে ঘূর্ণিতে প্রোটিয়া ব্যাটারদের চাপে রাখেন আলিস আল ইসলাম, তিনিও নিয়েছেন ৩ উইকেট।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পিনার হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন রিশাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বাড়ছে তার চাহিদা। বিপিএল, পিএসএল ও বিগ ব্যাশের পর এবার এসএটি২০তে খেলার অপেক্ষায় তিনি। তার আগে আফ্রিকার কন্ডিশনে এমন পারফরম্যান্স নতুন দলটির জন্যও স্বস্তির খবর।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায়। বিশ্বকাপের আগে আফ্রিকার মাটিতে ‘এ’ দলের হয়ে নিজেদের মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেই পরীক্ষায় প্রথম বড় ছাপটা রাখলেন রিশাদ।

চার উইকেটের এই পারফরম্যান্স তাই শুধু একটি ম্যাচের সাফল্য নয়। জাতীয় দলের ওয়ানডে পরিকল্পনায় নিজের দাবি আরও জোরালো করার পাশাপাশি বিশ্বকাপের দৌড়েও রিশাদ যে নিজেকে রাখতে চান, বল হাতে সেটিই যেন জানিয়ে দিলেন তিনি।

এমআই