Advertisement
Us Bangla Airlines
বৃষ্টির চোখ রাঙানি, সান্ত্বনার জয়ের খোঁজে পাকিস্তান-বাংলাদেশ

বৃষ্টির চোখ রাঙানি, সান্ত্বনার জয়ের খোঁজে পাকিস্তান-বাংলাদেশ

খেলা ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫

চ্যাম্পিয়নস ট্রফিতে একই গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের পরিস্থিতিও সমান। দুই ম্যাচ খেলে ২ পরাজয়। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আজ। তাতে কোনো দলের ভাগ্যে জুটবে সান্ত্বনার জয়। তবে জয় পেলেও আইসিসির এই টুর্নামেন্ট থেকে উভয় দল একত্রে ছিটকে যাচ্ছে।

লড়াইয়ের দৌড় থেকে ছিটকে পড়ার সবশেষ ম্যাচে জয় নিয়েই বাড়ি ফিরতে চাইবে উভয় দল। কিন্তু সেখানেও কাটছে না দুর্ভাগ্যের পিছুটান। নিয়মরক্ষার এই ম্যাচে বাগড়া বসাতে পারে বেরসিক বৃষ্টি। অবশ্য গত দিন দুয়েক ধরেই রাওয়ালপিন্ডির আকাশের মন ভার। এমনকি আজ সকালেও ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে পাঞ্জাবের শহরটিতে।

বাংলাদেশ-ভারতকে হারিয়ে সেমি খেলবে পাকিস্তান, আশা শোয়েবের

এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। একই মাঠে খেলবে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। তাতে রাওয়ালপিন্ডির আবহাওয়া পরিস্থিতি সমর্থকদের হতাশ করতে পারে। যদিও কিছুটা স্বস্তির খবর হচ্ছে, গতকাল থেকে আজ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। 

তবে এখনো সেভাবে রোদের দেখা মেলেনি বলেই জানা যাচ্ছে। এখন অনেকটা আধো আলো, আধো অন্ধকার পরিস্থিতি। আশার বিষয় হচ্ছে, ম্যাচ পুরোপুরি ভেস্তে না গেলেও কার্টেল ওভারের হওয়ার সম্ভাবনা রয়েছে। 

‘জিম্বাবুয়ে হওয়ার পথে বাংলাদেশ’

মুখোমুখি পরিসংখ্যান

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৩৯ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টাইগারদের জয় মাত্র ৫টি এবং পাকিস্তান জিতেছে বাকি ৩৪টি ম্যাচ। সবশেষ ৫ ম্যাচের ২টিতে বাংলাদেশ এবং পাকিস্তান ৩টিতে জয় পেয়েছে। ২০১৫ সালে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ নিজেদের মাটিতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল।

এমআই