হঠাৎ কেন পাকিস্তান ছাড়ছেন দুই লঙ্কান ক্রিকেটার
খেলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ২৩:০১
পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ শেষ হলেও ত্রিদেশীয় সিরিজে অংশ নিবে উভয় দল। এর মাঝেই দুই লঙ্কান ক্রিকেটারের হঠাৎ দেশফেরতের খবর প্রকাশিত হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, চারিথ আসালাঙ্কা ও আসিথা ফার্নান্দো অসুস্থতার কারণে পাকিস্তান ছাড়ছেন। সামনের সিরিজের জন্য বোর্ড তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছে।
আসালাঙ্কা ও ফার্নান্দোর অনুপস্থিতিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। রাওয়ালপিন্ডিতে আগামীকাল পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। পরশু (১৯ নভেম্বর) শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ ২৯ নভেম্বর, সবই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
ওয়ানডে সিরিজে পাকিস্তান শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। তৃতীয় ওয়ানডেতে আসালাঙ্কা না থাকায় শ্রীলঙ্কার নেতৃত্ব দেন কুশল মেন্ডিস, যেখানে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ১০ ওভারে ৪৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। সিরিজে সর্বোচ্চ উইকেট নিয়েছেন হারিস রউফ।
শুরুর আগে পাকিস্তানে নিরাপত্তার কারণে হঠাৎ দেশফেরত নিয়ে অস্থিরতা দেখা দিলেও, এসএলসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সমঝোতায় ক্রিকেটারদের নিরাপদভাবে থাকার ব্যবস্থা করেছিল।
এমআই