এশিয়া কাপের সূচি ঘোষণা
খেলা ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৫, ২১:১১
ডিসেম্বরেই মাঠে গড়াচ্ছে যুব এশিয়া কাপ। আট দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। একদিন পর, ১৩ ডিসেম্বর বাংলাদেশের যাত্রা শুরু স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে। এরপর ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লাল-সবুজের যুবারা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা, ম্যাচটি অনুষ্ঠিত হবে আইসিসি একাডেমি মাঠে।
এদিকে ‘এ’ গ্রুপে জমজমাট লড়াই। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ১৪ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। ফাইনাল মাঠে গড়াবে ২১ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠেই। সব ম্যাচই গালফ মান সময় অনুযায়ী রাত ৯টায় শুরু হবে।
যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি
১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম নেপাল
১৭ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
এমআই