Advertisement
Us Bangla Airlines
টেস্ট দলে অভিষেক হচ্ছে তামিমের?

টেস্ট দলে অভিষেক হচ্ছে তামিমের?

খেলা ডেস্ক

০৭ মে ২০২৬, ২২:২৯

জাতীয় দলের হয়ে সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ তানজিদ হাসান তামিম এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন টেস্ট দলে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ওপেনার। ফলে লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তামিমের অভিষেক নিশ্চিত কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

শান্ত বলেন, ‘তানজিদ তামিমকে নিয়ে আমরা অনেক আগে থেকেই আলোচনা করছিলাম। নতুন নির্বাচকরা তাকে দলে নিয়ে ভালো কাজ করেছে। তামিমের মতো ব্যাটার টেস্ট দলে দারুণ ইমপ্যাক্ট রাখতে পারে। তার কাছে আমার চাওয়া, সে যেন নিজের স্বাভাবিক ব্যাটিংটা করে। প্রথম ইনিংসে বড় রান করা খুব গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে লম্বা বিরতির পর টেস্ট দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাকে নিয়ে অধিনায়ক বলেন, ‘তাসকিন সবসময় টেস্ট খেলতে চায়। কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আর ইনজুরির কারণে সবসময় পাওয়া যায় না। ও দলে থাকলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়।’

চলতি বছর প্রথম টেস্ট খেলতে নামলেও গত বছরের পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস দিচ্ছে বলেও জানান শান্ত। তার ভাষায়, ‘শেষ সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। সেটা এখন অতীত, তবে ওই সিরিজ আমাদের আত্মবিশ্বাস দেবে।’

মিরপুরের উইকেট নিয়েও কথা বলেন তিনি। শান্ত জানান, সাম্প্রতিক সময়ে মিরপুরের পিচ তুলনামূলক ভালো আচরণ করছে এবং ব্যাটারদের জন্য সুযোগ তৈরি হচ্ছে।

এমআই