Advertisement
Us Bangla Airlines
হিজাবি সোলিখার কাছে ধরাশায়ী বাংলাদেশ

হিজাবি সোলিখার কাছে ধরাশায়ী বাংলাদেশ

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ২২:৩০

বাংলাদেশের বিপক্ষে উজবেকিস্তানের লড়াই আহামরি ছিল না। উভয় পক্ষকেই সমানে সমান মনে হয়েছে। তবে কোচ পিটার বাটলারের গোয়ার্তুমিতে (হাইলাইন ডিফেন্স) এক হালি গোল হজম করেছে ঋতুপর্ণারা। পাশাপাশি বাংলাদেশি খেলোয়াড়দের পুরো ম্যাচে মার্ক করে আটকে রেখেছিল উজবেকিস্তান।

এশিয়ান কাপ শুরুর আগে বেশ আলোচনায় ছিলেন নতুন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। রাইট উইয়েং খেলা কানাডিয়ান এই ফরোয়ার্ডকে আজই প্রথম শুরুর একাদশে নামিয়েছিল কোচ পিটার বাটলার। কিন্তু কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। বরং দ্বিতীয়ার্ধে তাকে উঠিয়ে নিতে বাধ্য হন বাটলার।

দ্বিতীয়ার্ধে আনিকাকে আটকে দিয়েছিল উজবেকিস্তানের বদলি খেলোয়াড় সোলিখা খুসনিদ্দিনোভা। হিজাব পরে খেলা এই ফুটবলার ম্যাচেই বেশ আলো কেড়েছেন। ম্যাচে বদলি হিসেবে নেমে লম্বা সময় আনিকাকে একাই আটকে রেখেছিলেন তিনি। বাকি সময়ে তার কারণে বলার মতো কোনো শটই নিতে পারেননি আনিকা।

উজবেকিস্তানের বিপক্ষে হেরে বিদায় নিল বাংলাদেশ

ম্যাচের ৬৪ মিনিটে আনিকাকে তুলে প্রিতিকে নামায় বাংলাদেশ। কিন্তু এখানেও ট্যাকেলে বেশ দক্ষতা দেখিয়েছেন হিজাবি সোলিখা। ম্যাচের বাকিটা সময় প্রিতিকে পুরো ব্লক করে রেখেছিলেন তিনি। উজবেকিস্তানের এই ফুটবলারের কল্যাণে দ্বিতীয়ার্ধে ডানপাশ থেকে কোনো আক্রমণই করতে পারেনি বাংলাদেশ দল।

উজবেকিস্তানের কাশকাদারিও অঞ্চলের বাসিন্দা সোলিখা খুসনিদ্দিনোভার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে ২০১৯ সালে। জাতীয় দলে ডিফেন্ডার হিসেবে খেলা সোলিখা ছোটবেলায় স্কুলে ছেলেদের সাথে ফুটবল খেলতেন। ২০২০ এএফসি মহিলা অলিম্পিক বাছাইপর্বে খুসনিদ্দিনোভা বেশ আলো কেড়েছিলেন।

এমআই