Advertisement
Us Bangla Airlines
ফুডির সঙ্গে যুক্ত হতেই ঢাকায় ফিরলেন হামজা

ফুডির সঙ্গে যুক্ত হতেই ঢাকায় ফিরলেন হামজা

খেলা ডেস্ক

০৫ মে ২০২৬, ১৯:১৪

বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবার নতুন পরিচয়ে। দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন তিনি। ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অনুপ্রেরণার প্রতীক হিসেবেও পরিচিত। তার আবেগ, পরিশ্রম আর দেশের প্রতি টানকে নিজেদের ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছে ফুডি। সেই জায়গা থেকেই তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফুডির সঙ্গে যুক্ত হতেই দেশে ফিরেছেন হামজা চৌধুরী।

নতুন দায়িত্বে ফুডির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন হামজা। তার উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্তে ব্র্যান্ডটির পরিচিতি আরও বাড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এই অংশীদারিত্ব নিয়ে হামজা চৌধুরী বলেন, ‘ফুডির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এটি বাংলাদেশের দ্রুততম ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপগুলোর একটি। মাঠে যেভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, ঠিক তেমনভাবেই একটি দেশীয় ব্র্যান্ডের পাশে দাঁড়াতে পারা আমার জন্য গর্বের।’

অনুষ্ঠানে ফুডি এক্সপ্রেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শাহনেওয়াজ মান্নান বলেন, ‘হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি বাংলাদেশি গর্বের প্রতীক। তার মধ্যে আমরা আমাদের ব্র্যান্ডের মূল্যবোধের প্রতিফলন দেখি। তাকে ফুডি পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’

দেশীয় উদ্যোগে গড়ে ওঠা ফুডি এক্সপ্রেস লিমিটেড দ্রুত ডেলিভারি, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য সেবার মাধ্যমে ইতোমধ্যে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। হামজা চৌধুরীর সঙ্গে এই নতুন যাত্রা ব্র্যান্ডটির বিস্তারে নতুন গতি আনবে বলেই প্রত্যাশা।

এমআই