Advertisement
Us Bangla Airlines
তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা

তামিমকে অধিনায়ক করে এশিয়া কাপের দল ঘোষণা

খেলা ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৫, ২০:১০

আগামী ১২ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে যুব এশিয়া কাপ। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও। সেই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে নেতৃত্বের ভার উঠেছে আজিজুল হাকিম তামিমের কাঁধে।

দলে ইনজুরির কারণে জায়গা হয়নি পেসার আল ফাহাদের। সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকারও বাদ পড়েছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন। যুবা দলে খেলা এই অলরাউন্ডারের ওপর টিম ম্যানেজমেন্টের বাড়তি প্রত্যাশা আছে।

১২ থেকে ২১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। আট দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, এই গ্রুপে অন্য দলগুলো হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

১৩ ডিসেম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ১৫ ডিসেম্বর নেপাল এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনালভ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল ২১ ডিসেম্বর।

একনজরে বাংলাদেশ স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই

রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।

এমআই