বিজয় দিবসের স্কোয়াডে একাধিক পরিবর্তন
খেলা ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ১৯:১০
বিজয় দিবসকে কেন্দ্র করে আগামী ১৬ ডিসেম্বর মিরপুরে প্রীতি ম্যাচ আয়োজন করছে কোয়াব। সাবেক তারকাদের পরিবর্তে এবার মাঠে নামছেন জাতীয় দল ও পাইপলাইনে থাকা বর্তমান ক্রিকেটাররাও। অদম্য ও অপরাজেয় নামে দুই দলে সাজানো হয়েছে রঙিন স্কোয়াড। তবে ম্যাচের আগে দল দুটিতে এসেছে বেশ কিছু পরিবর্তন।
অদম্য দলের সৌম্য সরকার সেদিন খেলতে না পারায় তার জায়গায় দলে ঢুকেছেন ওপেনার নাঈম শেখ। অপরাজেয় দলে পাওয়া যাবে না নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিবকে। তাদের অনুপস্থিতি পূরণে স্কোয়াডে যুক্ত হয়েছেন জিসান আলম, এসএম মেহেরব, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল।

অদম্য দলকে নেতৃত্ব দেবেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে থাকছেন হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন ধ্রুব, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।
অপরাজেয় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। দলে আছেন পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ মিঠুন, জিসান আলম, এসএম মেহেরব অহিন, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।
বিজয় দিবসের প্রীতি ম্যাচ এখন শুধু উৎসব নয়, হয়ে উঠেছে বর্তমান ও ভবিষ্যৎ তারকাদের প্রতিভা প্রদর্শনের মঞ্চ। বিপিএলের আগে এই ম্যাচকে প্রস্তুতির বড় অংশ হিসেবেও দেখছেন ক্রিকেটাররা।
এমআই