ছয় ম্যাচ খেলেই দ্বিতীয় স্থানে মোস্তাফিজ
খেলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ১৫:০২
মরুর দেশে যেন নিজের রাজত্ব কায়েম করছেন মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে ম্যাচের পর ম্যাচ কাটারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে এবার উঠে এসেছেন সেরা বোলারদের তালিকার দুই নম্বরে। গতকাল তাসকিনের শারজা ওয়ারিয়র্সের বিপক্ষেও দুই উইকেট নিয়েছেন দুবাই ক্যাপিটালসের মোস্তাফিজ।
বাংলাদেশি দুই পেসারের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ‘কাটার মাস্টার’। শারজাকে ৬৩ রানে উড়িয়ে দেওয়া ম্যাচে বল হাতে নিজের দায়িত্বটা ঠিকই পালন করেছেন তিনি। আর সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের শীর্ষস্থানীয় বোলারদের কাতারে। এই তালিকায় মোস্তাফিজের ওপরে আছেন কেবল একজন বোলার।
৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে অভিষেক মোস্তাফিজের। এরপর ছয় ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সে নিজের জাত চিনিয়েছেন বাঁহাতি এই পেসার। শুধু ১৩ ডিসেম্বর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে খানিকটা খরুচে ছিলেন; বাকি পাঁচ ম্যাচেই ছিলেন নিয়ন্ত্রিত ও কার্যকর।
ছয় ম্যাচ শেষে মোস্তাফিজের উইকেট সংখ্যা ১১টি। ৮.১৯ ইকোনমিতে দিয়েছেন ১৭২ রান, যা তাঁকে নিয়ে গেছে সেরা বোলারদের তালিকার দ্বিতীয় স্থানে। সমান ১১ উইকেট নিয়ে তাঁর সঙ্গে দুই নম্বরেই আছেন খুজাইমা তানভীর (৭ ম্যাচ)। শীর্ষে রয়েছেন দুবাই ক্যাপিটালসেরই আফগান স্পিনার ওয়াকার সালামখিল, ৭ ম্যাচে ৭.৪৯ ইকোনমিতে তাঁর ঝুলিতে ১৫ উইকেট।
শারজার বিপক্ষে ম্যাচেও মোস্তাফিজ ছিলেন কার্যকর। মাত্র ২ ওভারে ১৩ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত তাঁর সেরা স্পেল এসেছে এমআই এমিরেটসের বিপক্ষে—১৭ ডিসেম্বর কাইরন পোলার্ডদের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট, যদিও সেই ম্যাচে দল হেরেছিল ৭ রানে।
এমআই