ক্যাচ মিসে উইকেট শূন্য সাকিব
খেলা ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ২২:৪৬
উইকেটের খাতায় নাম না উঠলেও প্রভাবটা ছিল চোখে পড়ার মতোই। আগের ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারও নিয়ন্ত্রিত বোলিংয়ে আলো ছড়ালেন সাকিব আল হাসান। তবে ভাগ্য সহায় হয়নি, ফিল্ডারের ব্যর্থতায় উইকেট পাওয়া হলো না এমআই এমিরেটসের এই তারকা অলরাউন্ডারের।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে বুধবার মাত্র ২ ওভার বোলিংয়ের সুযোগ পান সাকিব। একটি ছক্কা হজম করলেও খরচ করেন মোটে ১০ রান, ওভারপ্রতি পাঁচ। তাঁর করা ১২ বলের মধ্যে ৭টিই ডট, যা প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দেয় স্পষ্টভাবে।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়া এমিরেটস শুরুতেই আক্রমণে আনে সাকিবকে। প্রথম ওভারের শুরুতে টানা দুই বল ডট। তবে তৃতীয় বলে মিডউইকেট দিয়ে ছক্কায় উড়িয়ে মারেন রাহমানউল্লাহ গুরবাজ। এরপর শেষ তিন বলে আসে মাত্র দুই রান খরচ করে নিয়ন্ত্রণ ফিরে পান সাকিব।
পাওয়ার প্লে শেষে আবার বল হাতে নেন তিনি। আর সেখানেই আসতে পারত উইকেট। প্রথম বলেই ডিপ মিডউইকেটে মইন আলির সহজ ক্যাচ ফেলেন মুহাম্মাদ ওয়াসিম। হতাশ সাকিব অবশ্য লাইন-লেন্থে বিন্দুমাত্র ছাড় দেননি। ওই ওভারে দেন মাত্র ২ রান।
৫ রানে জীবন পাওয়া মইন আলিই পরে গাল্ফ জায়ান্টসের ভরসা হয়ে ওঠেন। শেষ পর্যন্ত দুটি করে ছক্কা ও চারে সাজানো ৪৮ বলে ৫১ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসের সুবাদেই জায়ান্টস সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৪১ রান। সাকিবদের আঁটসাঁট বোলিংয়ে দলটির আর কেউ ৩০ রানের গণ্ডিও পেরোতে পারেননি।
এমআই