বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটারকে দলে নিল রাজশাহী
খেলা ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ২২:৫৬
বিশ্ব ক্রিকেটে ছক্কার ঝড় তোলা এক নাম এবার বিপিএলের মঞ্চে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক ওয়াসিম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত হাঁকিয়েছেন ১৮৭টি ছক্কা। যা বিশ্বের সব দেশের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এমন বিধ্বংসী এক ওপেনারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রাজশাহী। ২০৫টি ছক্কা মেরে এই তালিকায় শীর্ষে রোহিত শর্মা।
ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম পর্ব থেকেই দলের সঙ্গে যোগ দেবেন ওয়াসিম। আগামী ৫ জানুয়ারি শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এর আগে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন তিনি। তার দল ইতোমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে। সেই টুর্নামেন্ট শেষ করেই বিপিএলে আসবেন এই ডানহাতি ব্যাটার।
আন্তর্জাতিক ক্যারিয়ারে আরব আমিরাতের হয়ে ৬৫টি ওয়ানডে ও ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়াসিম। দুই সংস্করণ মিলিয়ে তার মোট রান ৪৮৮২। টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নামা এই ব্যাটারের স্ট্রাইক রেট ১৫০-এরও বেশি। যা তাকে করে তুলেছে ভয়ংকর এক ব্যাটিং অস্ত্র।
আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি পরিচিত মুখ ওয়াসিম। বিশ্বজুড়ে নানা লিগে নিয়মিত চাহিদা রয়েছে তার। রাজশাহীর ব্যাটিং শক্তিতে এবার যোগ হলো নতুন বিস্ফোরক মাত্রা। চলতি বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুইটিতে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
এমআই