Advertisement
Us Bangla Airlines
৩৮২ রানের ম্যাচে জয় পেল চট্টগ্রাম

৩৮২ রানের ম্যাচে জয় পেল চট্টগ্রাম

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৬, ২২:০১

শক্তির বিচারে পিছিয়ে থাকলেও বিপিএলে দারুণ চমক দেখিয়ে চলেছে চট্টগ্রাম রয়্যালস। রানবন্যার ম্যাচে ব্যাটে-বলে সামর্থ্যের প্রমাণ দিয়ে সিলেট টাইটানসকে ১৬ রানে হারিয়েছে শেখ মেহেদী দল। চলতি আসরে সিলেটের বিপক্ষে সর্বোচ্চ ১৯৮ রানের পাহাড় গড়ে শেষ পর্যন্ত ১৪ রানের জয় তুলে নেয় চট্টগ্রাম। ছয় ম্যাচে এটি তাদের চতুর্থ জয়।

বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান তোলে চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে ঝোড়ো ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক শেখ মেহেদী। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে সব উইকেট হারিয়ে ১৮৪ রানেই থেমে যায় সিলেট টাইটানস। তাতে ১৪ রানের জয় পায় চট্টগ্রাম।

প্রতিদিনের মতো আজও ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিল চট্টগ্রাম। ওপেনিং জুটিতে ৩৫ রান আসে। ১৫ বলে ১৮ রান করে বিদায় নেন মোহাম্মদ নাঈম শেখ। দ্বিতীয় উইকেটে ব্যাট হাতে দৃঢ় ভিত গড়ে দেন অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয়। ৩৮ বলে এই জুটিতে আসে ৬০ রান। জয় খেলেন ঝরঝরে ইনিংস, ২১ বলে ৪৪ রান করে ফেরেন তিনি।

আরেক প্রান্তে ৩৮ বলে ৪৯ রান করেন রসিংটন। মাঝের ওভারে ২০ বলে ২৫ রান যোগ করেন হাসান নাওয়াজ। ৮ বলে ১৩ রান আসে আসিফ আলীর ব্যাট থেকে। শেষদিকে ব্যাট হাতে তাণ্ডব চালান অধিনায়ক শেখ মেহেদী হাসান। মাত্র ১৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে স্কোরবোর্ডে বড় রানের সংগ্রহ পায় বন্দর নগরীর দল চট্টগ্রাম।

বিপিএলে এমন রেকর্ড আগে করেনি কেউ!

সিলেটের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন রুয়েল মিয়া, নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাই।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট শিবিরে দেখা মিলেছে ব্যর্থতার মিছিল। পাওয়ার প্লেতে ৫০ রান আসলেও তিনটি উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। এরপর রান আসলে উইকেট পতনের ধারা থামাতে পারেনি তারা। তাতেই ম্যাচ থেকে ক্রমান্বয়ে ছিটকে যায় মেহেদী হাসান মিরাজরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন খেলেন আফিফ হোসেন ধ্রুব।

চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন আমির জামাল। এছাড়া তানভীর-শরিফুল ২টি ও নাওয়াজ-রনি একটি করে উইকেট শিকার করেছেন।

এমআই