Advertisement
Us Bangla Airlines
শেষ বলে ছক্কা মেরে টিকে গেল সিলেট, বিদায় রংপুরের

শেষ বলে ছক্কা মেরে টিকে গেল সিলেট, বিদায় রংপুরের

খেলা ডেস্ক

২০ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩

জিতলে কোয়ালিফায়ার, হারলে বিপিএল থেকে বাদ। বাঁচা-মরার এই লড়াইয়ে ছোট সংগ্রহ তুলেছিল রংপুর রাইডার্স। ১১১ রানের সেই সংগ্রহ নিয়েও চলেছে লড়াই, রোমাঞ্চে জমেছে ম্যাচ। ছোট লক্ষ্যের ম্যাচে শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। তবে নাটকের ইতি টানলেন ক্রিস ওকস। শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেটকে জয় এনে দেন এই ইংলিশ অলরাউন্ডার।

সহজ মনে হওয়া লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা মোটেও স্বস্তির ছিল না সিলেটের। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় ব্যাটিং লাইনআপ। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেন স্যাম বিলিংস। চাপের মধ্যেই দৃঢ়তায় খেলতে থাকা এই ইংলিশ ব্যাটার গড়ে তোলেন ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি।

শেষ বলে ছক্কা মেরে টিকে গেল সিলেট, বিদায় রংপুরের

কিন্তু বিলিংস ও মিরাজ দুজনই ফিরে গেলে আবারও ম্যাচ হেলে পড়ে রংপুরের দিকে। উইকেট হারানোর মিছিল আর বাড়তে থাকলে জয়ের স্বপ্নে ভর করে শঙ্কার ছায়া। ঠিক তখনই দৃশ্যপটে হাজির ক্রিস ওকস। অভিজ্ঞতার ঝাঁপি খুলে সাহসী ব্যাটিংয়ে ম্যাচ নিজের করে নেন তিনি। শেষ বলের সেই ছক্কা যেন সিলেট শিবিরে বাঁচার উল্লাস, রংপুর ডাগআউটে নিস্তব্ধতা।

ব্যক্তিগত পারফরম্যান্সে সিলেটের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। ১৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আরিফুল ইসলাম যোগ করেন ১৭ রান। শেষদিকে ১০ রানে অপরাজিত থাকেন ম্যাচজয়ী ক্রিস ওকস, সঙ্গে ১ রান করে খালেদ আহমেদ।

এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু ব্যাট হাতে শুরু থেকেই ধুঁকতে থাকে সিলেট। মাত্র ২৯ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রান করে দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে।

পঞ্চম উইকেটে খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ৩৪ রানের জুটিতে দলকে টানার চেষ্টা করেন তারা। ১৯ বলে ৩০ রান করে খুশদিল ফিরলেও রিয়াদ খেলেন দায়িত্বশীল ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে তার ব্যাট থেকে। উইকেটরক্ষক নুরুল হাসান সোহান করেন ২৪ বলে ১৮ রান।

বোলিংয়ে সিলেটের হয়ে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ। চার উইকেট নিয়ে রংপুরের ইনিংস গুঁড়িয়ে দেওয়ার মূল নায়ক তিনিই। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ। ছোট পুঁজি হলেও শেষ পর্যন্ত সেই লড়াই টিকল না রংপুরের। ক্রিস ওকসের বীরত্বগাঁথা ছক্কায় জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে সিলেট।

এমআই